২৭ জানুয়ারি ২০২৬ তারিখে যমুনা টেলিভিশনে প্রচারিত ১১টি বুলেটিনে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত প্রায় ২১৭ মিনিট প্রচার করা হয়ছে। দলভিত্তিক কাভারেজের সময় বরাদ্দের দিক থেকে সবচেয়ে বেশি সময় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটিকে প্রায় ১৩১ মিনিট দেওয়া হয়েছে। যা মোট কাভারেজের প্রায় ৬০ শতাংশ। বিএনপি জোটের ‘গণ অধিকার পরিষদ’কে প্রায় দেড় থেকে ২ মিনিট দেওয়া হয়েছে।
অপরদিকে, ২য় অবস্থনে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটিকে প্রায় ৫৬ মিনিট দেওয়া হয়েছে। যা মোট কাভারেজের প্রায় ২৫ শতাংশ।
জামায়াত জোটের ‘জাতীয় নাগরিক পার্টি’-এনসিপিকে দেওয়া হয়েছে প্রায় ২৫ মিনিট, যা মোট কাভারেজের ১১ শতাংশ। আর ‘খেলাফত মজলিসকে’ প্রায় ১ মিনিট দেওয়া হয়েছে।
এছাড়া, সব বুলেটিন মিলিয়ে স্বতন্ত্রদের দেওয়া হয়েছে ২ থেকে ২.৩০ মিনিট, যা মোট কাভারেজের প্রায় ১ শতাংশ।
সকল বুলেটিনে বিএনপির সংবাদ বেশি সময় ধরে প্রচারিত হয়েছে এবং প্রথমেই বিএনপির সংবাদ প্রচার করা হয়েছে। এরপর রয়ছে জামায়াত। তৃতীয় অবস্থানে রয়েছে এনসিপি। তবে স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি একেবার নগণ্য। আর বামপন্থী দলগুলোর প্রচারণার সংবাদ আজকের যমুনা টেলিভিশনের বুলেটিনগুলোতে প্রচার করা হয়নি।