মিডিয়া ওয়াচ:
দেশের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ’সময় টিভি’র আজ ২৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৬ টার বুলেটিনে বেশিরভাগ কাভারেজ দেয়া হয়েছে বিএনপিকে। সম্পূর্ণ বুলেটিনে বিএনপির নির্বাচনী প্রচারণার ৬ মিনিট ৫০ সেকেন্ড সংবাদ প্রচারিত হলেও জামায়াতের সংবাদ প্রচারিত হয়েছে মাত্র ২ মিনিট ৪০ সেকেন্ড।
বিএনপির ৬ জন প্রার্থীর নির্বাচনী প্রচাণার সংবাদ করলেও জামায়াতের মাত্র ২ জন প্রার্থীর সংবাদ প্রচারিত হয়েছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়ার জনসভায় তারেক রহমানের ভার্চুয়ালি অংশ গ্রহণের সংবাদ আগে প্রচার করা হয়েছে। আর কুষ্টিয়ায় জামায়াত আমীরের নির্বাচনী জনসভার সংবাদ পরে প্রচারিত হয়েছে। এর মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোটের অন্তর্বভুক্ত এনসিপির ২ জন প্রার্থীর সংবাদ প্রচার করা হয়েছে। আর বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীর কোন সংবাদ প্রচারিত হয়নি।