মিডিয়া ওয়াচ
দেশের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর ২৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৬ টার বুলেটিনে বড় অংশ জুড়ে ছিল বিএনপির সংবাদ।
বুলেটিনে নির্বাচনী সংবাদের ক্ষেত্রে বিএনপিকে কাভারেজ দেয়া হয়েছে ৬ মিনিট ১০ সেকেন্ড। আর জামায়াতকে কাভারেজ দেয়া হয়েছে মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ড।

সন্ধ্যার বুলেটিনে বিএনপির মোট ৪ জন প্রার্থীর সংবাদ পরিবেশিত হলেও জামায়াতের মাত্র ১ জন প্রার্থীর সংবাদ পরিবেশিত হয়েছে। সংবাদে শুধু জামায়াত আমীরের চুয়াডাঙ্গা নির্বাচনী জনসভার সংবাদ প্রচার করা হয়েছে। দেশের অন্যান্য আসনে জামায়াত মনোনিত কোন প্রার্থীর সংবাদ প্রচারিত হয়নি।

এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দুইজন প্রার্থীর সংবাদ প্রচারিত হয়। এর মধ্যে ঢাকা-১৮ আসনে এনসিপির আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার সংবাদ মাত্র ১৮ সেকেন্ড প্রচারিত হয়। আর ঢাকা-৮ আসনের জামায়াত জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সংবাদ ১০ সেকেন্ড প্রচারিত হয়।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ঢাকা-৯ আসনে তাসনীম জারার কাভারেজ ছিল ৮ সেকেন্ড এবং ঢাকা-১৮ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির কাভারেজ ছিল মাত্র ৭ সেকেন্ড।