২৫ জানুয়ারি ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, কাভারেজের পরিমাণ ও গুরুত্বের দিক থেকে দলগুলোর মধ্যে সমতা পুরোপুরি বজায় রাখা হয়নি।
এই দিনে বিএনপি এককভাবে পেয়েছে দুটি সংবাদ ও তিনটি ছবি। বিএনপির একটি সংবাদ দ্বিতীয় পাতার মাঝের অংশে দেড় কলামজুড়ে প্রকাশিত হয়, যার জাম্প স্টোরি নবম পাতার উপরের অংশে তিন কলামের। অপর সংবাদটি তৃতীয় পাতার নিচের অংশে এক কলামে ছাপা হয় এবং এর জাম্প স্টোরি চতুর্থ পাতার নিচের অংশে দুই কলামের। ছবির ক্ষেত্রেও বিএনপি তুলনামূলকভাবে দৃশ্যমান—দ্বিতীয় পাতার উপরের অংশে দুই কলামের একটি ছবি, মাঝের অংশে দেড় কলামের আরেকটি ছবি এবং তৃতীয় পাতার নিচে একটি মাগশট ছবি প্রকাশিত হয়েছে।
বিএনপি জোটের ক্ষেত্রে কাভারেজ তুলনামূলকভাবে সীমিত। জোটটি পেয়েছে একটি সংবাদ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি) ও একটি ছবি। সংবাদটি তৃতীয় পাতার নিচের অংশে এক কলামে প্রকাশিত হয়, যার জাম্প স্টোরি চতুর্থ পাতার মাঝের অংশে এক কলামের। একই পাতার নিচের অংশে একটি মাগশট ছবি ছাপা হয়েছে।
জামায়াতে ইসলামীর একক কাভারেজে রয়েছে একটি সংবাদ ও একটি ছবি। সংবাদটি দ্বিতীয় পাতার মাঝের অংশে দেড় কলামে প্রকাশিত হয় এবং এর জাম্প স্টোরি নবম পাতার উপরের অংশে তিন কলামের। একই স্থানে দেড় কলামের একটি ছবি ছাপা হয়।
তবে জামায়াতে ইসলামী জোটের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি চোখে পড়ে। এই জোটের নামে দুটি সংবাদ ও তিনটি ছবি প্রকাশিত হয়েছে। একটি সংবাদ দ্বিতীয় পাতার মাঝের অংশে এক কলামে (এনসিপি) প্রকাশিত হয়, যার জাম্প স্টোরি নবম পাতার মাঝামাঝি অংশে তিন কলামের ছোট আকারে। অপর সংবাদটি (বাংলাদেশ খেলাফত মজলিস) তৃতীয় পাতার নিচের অংশে এক কলামে ছাপা হয় এবং এর জাম্প স্টোরি চতুর্থ পাতার মাঝামাঝি অংশে এক কলামের। ছবির দিক থেকে দ্বিতীয় পাতার উপরের অংশে দুই কলামের একটি ছবি, মাঝের অংশে একটি মাগশট এবং তৃতীয় পাতার নিচে আরেকটি মাগশট ছবি প্রকাশিত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ ছিল সবচেয়ে কম জায়গা। এদিন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন একটি সংবাদ ও একটি ছবি। সংবাদটি দ্বিতীয় পাতার উপরের অংশে এক কলামে প্রকাশিত হয় এবং এর জাম্প স্টোরি নবম পাতার নিচের অংশে তিন কলামের ছোট আকারে। একই পাতার উপরের অংশে একটি মাগশট ছবি ছাপা হয়েছে।
সার্বিকভাবে এই দিনের কাভারেজ বিশ্লেষণে দেখা যায়, দ্য ডেইলি স্টার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সব দলকে সমান গুরুত্ব দেয়নি। সংবাদ ও ছবির সংখ্যা, পৃষ্ঠার অবস্থান এবং কলামজুড়ে বিস্তারের দিক থেকে বিএনপি এবং বিশেষ করে জামায়াতে ইসলামী জোট তুলনামূলকভাবে বেশি দৃশ্যমানতা পেয়েছে আর স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে কম কাভারেজে সীমাবদ্ধ থেকেছেন।