২৬ জানুয়ারি প্রকাশিত প্রথম আলো পত্রিকায় নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, কাভারেজের পরিমাণ ও গুরুত্বের দিক থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে, বিপরীতে জামায়াতে ইসলামী অনেক কম কাভারেজ পেয়েছে।

17693993497076000064220904153510


বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে নিয়ে মোট ৬টি সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রথম পাতায় তিন কলামের লিড সংবাদ প্রকাশিত হয়েছে। সেটি দ্বিতীয় পাতায় তিন কলামের জাম্প স্টোরি হিসেবেও জায়গা পেয়েছে। এছাড়া তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম পাতায় একাধিক দুই কলামের সংবাদ প্রকাশিত হয়েছে। শুধু সপ্তম পাতাতেই বিএনপিকে নিয়ে তিনটি আলাদা সংবাদ স্থান পেয়েছে।

ছবির ক্ষেত্রেও বিএনপি এগিয়ে রয়েছে। দলটিকে নিয়ে প্রকাশিত হয়েছে মোট ৫টি ছবি। এর মধ্যে প্রথম পাতার তিন কলামের লিড ছবি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ষষ্ঠ ও সপ্তম পাতায় এক ও দুই কলামের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে। আবার বিএনপি জোট নিয়ে প্রকাশিত হয়েছে মাত্র একটি এক কলামের সংবাদ ও একটি মাগশট ছবি, দুটিই সপ্তম পাতায়।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নিয়ে মাত্র একটি সংবাদ ও একটি ছবি প্রকাশিত হয়েছে। যদিও জামায়াতের সংবাদটি প্রথম পাতায় দুই কলামের শিরোনাম হিসেবে স্থান পেয়েছে, তবে মূল সংবাদ ছিল এক কলামের এবং সেটি দ্বিতীয় পাতায় জাম্প স্টোরি আকারে এক কলামে প্রকাশিত হয়েছে।

17693993928135885051662159044995



এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একটি দুই কলামের সংবাদ ও একটি তিন কলামের ছবি প্রকাশিত হয়েছে, দুটিই সপ্তম পাতায় সীমাবদ্ধ ছিল।

সামগ্রিকভাবে দেখা যায়, প্রথম আলোর নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত কাভারেজে বিএনপি সংখ্যাগত ও অবস্থানগত—উভয় দিক থেকেই এগিয়ে রয়েছে। অন্য দল ও প্রার্থীরা তুলনামূলকভাবে কম সংবাদ ও কম গুরুত্বের অবস্থান পেয়েছে। যা নির্বাচনী কাভারেজে দৃশ্যমান বৈষম্যের ইঙ্গিত দেয়।