২৬ জানুয়ারি প্রকাশিত যুগান্তর পত্রিকায় নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কাভারেজের পরিমাণ ও উপস্থাপনায় স্পষ্ট পার্থক্য রয়েছে।

17694038328138783153393193686734


বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে নিয়ে যুগান্তরে মোট ৭টি সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রথম পাতার উপরের অংশে এক কলামের সংবাদ, যা সপ্তম পাতায় দুই কলামের জাম্প স্টোরি হিসেবে সম্প্রসারিত হয়। তৃতীয় পাতায় প্রকাশিত দুটি এক কলামের সংবাদ ভেতরের পাতায় জাম্প স্টোরি আকারে উপস্থাপন করা হয়েছে। এছাড়া এগারোতম পাতায় ধারাবাহিকভাবে তিনটি সংবাদ প্রকাশিত হয়—যার মধ্যে একটি দুই কলামের এবং দুটি এক কলামের। শেষের পাতায়ও বিএনপিকে নিয়ে একটি এক কলামের সংবাদ প্রকাশিত হয়েছে।

17694039240306044296544104286817



ছবির ক্ষেত্রেও বিএনপিকে বেশি গুরুত্ব পেয়েছে। দলটিকে নিয়ে প্রকাশিত হয়েছে মোট ৪টি ছবি। এর মধ্যে প্রথম পাতায় তিন কলামের লিড ছবি বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও ছবির সংখ্যা দুটি হলেও সেগুলো একত্রে একটি বড় ফ্রেমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া তৃতীয়, এগারোতম ও শেষের পাতায় দুই কলামের ছবি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে প্রকাশিত হয়েছে ৩টি সংবাদ। এর মধ্যে একটি প্রথম পাতার উপরের অংশে এক কলামের সংবাদ, যা সপ্তম পাতায় এক কলামের জাম্প স্টোরি হিসেবে ছাপা হয়। বাকি দুটি সংবাদ ছিল দশম ও এগারোতম পাতায় এক কলামের আকারে। ছবির ক্ষেত্রে দলটিকে নিয়ে প্রকাশিত হয়েছে মাত্র একটি ছবি, সেটিও প্রথম পাতার উপরের অংশে দুই কলামের।

সামগ্রিকভাবে বলা যায়, যুগান্তরের এই দিনের নির্বাচনী কাভারেজে বিএনপি সংখ্যাগত আধিক্য বজায় রেখেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীকে খুবই কম কাভারেজ দেওয়া হয়েছে। সংবাদ ও ভিজ্যুয়ালের পরিমাণগত ব্যবধান নির্বাচনী প্রচারণায় অসম গুরুত্ব ফুটে উঠেছে।