২৫ জানুয়ারি ২০২৬ তারিখে The Business Standard, Dhaka Tribune ও New Age—এই তিনটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান ও পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়, দলভিত্তিক কাভারেজে স্পষ্ট পার্থক্য রয়েছে। কোন দল কতটা গুরুত্ব পাচ্ছে তা মূলত সংবাদ ও ছবির সংখ্যা, পাতার অবস্থান এবং কলামের বিস্তৃতির মধ্য দিয়ে ফুটে উঠেছে।

The Business Standard–এ ওই দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ প্রকাশিত হয়েছে। এখানে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলেরই প্রথম পাতার নিচের অংশে দুই কলামের সংবাদ থাকলেও বিএনপির সংবাদটির কলাম তুলনামূলক বড় এবং জাম্প স্টোরিও তিন কলামের, যেখানে জামায়াতের জাম্প স্টোরি চার কলামের হলেও প্রথম পাতার কলাম আকারে ছোট। ছবির দিক থেকে বিএনপি দুটি বড় আকারের ছবি পেয়েছে, দ্বিতীয় ও চতুর্থ পাতায় তিন কলামের। যেখানে জামায়াত পেয়েছে একটি তিন কলামের ছবি। এনসিপির ক্ষেত্রে সংবাদ রয়েছে পঞ্চম পাতায় দেড় কলামে তবে একই পাতায় সাড়ে চার কলামের বড় ছবি প্রকাশিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংবাদ দ্বিতীয় পাতায় তিন কলামের হলেও ছবির উপস্থিতি তুলনামূলক ছোট, এক কলামে সীমাবদ্ধ।

Dhaka Tribune–এ প্রচারণা কাভারেজে বিএনপির উপস্থিতি তুলনামূলক বেশি দৃশ্যমান। বিএনপির দুটি সংবাদ প্রকাশিত হয়েছে একটি প্রথম পাতায় এবং আরেকটি এগারোতম পাতায় তিন কলামে। ছবির ক্ষেত্রেও বিএনপি দুটি ছবি পেয়েছে, যার একটি প্রথম পাতায়। জামায়াতে ইসলামী ও এনসিপি উভয় দলেরই একটি করে সংবাদ ও ছবি রয়েছে এবং দুটি ক্ষেত্রেই প্রথম পাতার নিচের অংশে দুই কলামের কাভারেজ দেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের কোনো সংবাদ না থাকলেও প্রথম পাতার উপরের অংশে দুটি দুই কলামের ছবি প্রকাশিত হয়েছে, যা দৃশ্যমানতার দিক থেকে গুরুত্বপূর্ণ।

IMG_20260125_103542

বিএনপির রঙ্গিন ছবি।

অন্যদিকে New Age–এ কাভারেজ মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেই সীমাবদ্ধ। বিএনপির সংবাদ প্রথম পাতার উপরের অংশে এক কলামে প্রকাশিত হয়েছে এবং জাম্প স্টোরি দ্বিতীয় পাতায় তিন কলামের। জামায়াতের সংবাদ রয়েছে প্রথম পাতার নিচের অংশে এক কলামে, জাম্প স্টোরিও দ্বিতীয় পাতায় তিন কলামের। ছবির ক্ষেত্রে বিএনপি পেয়েছে তৃতীয় পাতায় তিন কলামের রঙিন ছবি, আর জামায়াতে ইসলামী পেয়েছে পঞ্চম পাতায় চার কলামের সাদাকালো ছবি।

জামায়াতে ইসলামীর সাদা কালো ছবি।

জামায়াতে ইসলামীর সাদা কালো ছবি।

সার্বিকভাবে তিনটি পত্রিকার বিশ্লেষণে দেখা যায়, বিএনপি প্রায় সব কটি দৈনিকেই সংবাদ ও ছবির সংখ্যায় এবং পাতার অবস্থানের দিক থেকে তুলনামূলকভাবে বেশি ও ধারাবাহিক কাভারেজ পেয়েছে। জামায়াতে ইসলামী নিয়মিত উপস্থিত থাকলেও তার কাভারেজ তুলনামূলক সীমিত। এনসিপির কাভারেজ নির্বাচিত কয়েকটি পত্রিকায় সীমাবদ্ধ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংবাদ কাভারেজ উল্লেখযোগ্যভাবে কম।