মিডিয়া ওয়াচ:
২৭ জানুয়ারি প্রকাশিত আমার দেশ পত্রিকায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, কাভারেজের গুরুত্ব ও বিস্তৃতির ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপি তুলনামূলকভাবে প্রাধান্য পেয়েছে। বিপরীতে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির তুলনায় কম গুরুত্ব পেয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, জামায়াতে ইসলামী–কে নিয়ে প্রকাশিত হয়েছে ২টি সংবাদ। এর মধ্যে একটি প্রথম পাতার নিচের অংশে দুই কলামের সংবাদ হিসেবে ছাপা হয় এবং সেটি দ্বিতীয় পাতায় মাঝামাঝি অংশে চার কলামের অনেক বড় জাম্প স্টোরি হিসেবে বিস্তৃত করা হয়েছে। যা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাভারেজ হিসেবে বিবেচিত। অন্য সংবাদটি ছিল তৃতীয় পাতায় এক কলামের। ছবির ক্ষেত্রেও দলটিকে প্রথম পাতায় দুই কলামের একটি ছবি দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয় পাতায় মাঝামাঝি অংশে একটি মাগশট ছবিও দেওয়া হয়েছে।

17694865848766823843600179874320



জামায়াতে ইসলামীর জোটসঙ্গী এনসিপি নিয়ে প্রকাশিত হয়েছে ২টি সংবাদ ও ১টি ছবি। এর মধ্যে একটি দুই কলামের সংবাদ ও ছবি দ্বিতীয় পাতার উপরের অংশে প্রকাশিত হয়। যা পত্রিকার গুরুত্বপূর্ণ অবস্থান নির্দেশ করে। অপর সংবাদটি ১৫তম পাতার নিচের অংশে দুই কলামের।

বিএনপিকে নিয়ে মোট ৩টি সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রথম পাতার নিচের অংশে এক কলামের সংবাদ হিসেবে ছাপা হয়, যা ১৫তম পাতায় দুই কলামের জাম্প স্টোরি হিসেবে সম্প্রসারিত হয়। বাকি দুটি সংবাদ ছিল ১২তম ও শেষের পাতায় এক কলামের আকারে, যার একটি আবার ১৫তম পাতায় এক কলামের জাম্প স্টোরি হিসেবে প্রকাশিত হয়। ছবির ক্ষেত্রে বিএনপির উপস্থিতি ছিল ২টি ছবিতে। একটি প্রথম পাতার নিচে এক কলামের এবং অন্যটি ১৫তম পাতায় উপরের অংশে তিন কলামের সাদাকালো ছবি।

17694866364735704191873342208284


অন্যদিকে, বিএনপি জোট নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তবে তৃতীয় পাতায় দেড় কলামের একটি ছবি প্রকাশ করা হয়েছে বিএনপি জোটের।

উল্লেখযোগ্যভাবে, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কোনো সংবাদ বা ছবি প্রকাশিত হয়নি, যা এই শ্রেণির প্রার্থীদের প্রতি সম্পূর্ণ উপেক্ষার চিত্র তুলে ধরে।

সামগ্রিকভাবে বলা যায়, ২৭ জানুয়ারি আমার দেশ পত্রিকার নির্বাচনী প্রচারণা কাভারেজে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীদের প্রতি তুলনামূলকভাবে প্রাধান্যশীল উপস্থাপন লক্ষ করা যায়। অন্যদিকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সীমিত বা অনুপস্থিত কাভারেজ লক্ষ্য করা গিয়েছে।