২৬ জানুয়ারি প্রকাশিত The Daily Star পত্রিকায় নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কাভারেজের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভারসাম্য বজায় রাখা হয়েছে। সংবাদ ও ভিজ্যুয়াল উপস্থাপনায় দুই দলই প্রায় সমান গুরুত্ব পেয়েছে।

IMG_20260126_102338


বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে নিয়ে একটি দুই কলামের সংবাদ প্রথম পাতার মাঝামাঝি অংশে প্রকাশিত হয়েছে, যা পাঠকের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচিত। সংবাদটি দ্বিতীয় পাতায় মাঝামাঝি অংশে তিন কলামের জাম্প স্টোরি হিসেবে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে বিএনপির প্রচারণা নিয়ে প্রথম পাতায় দুই কলামের একটি ছবি এবং দ্বিতীয় পাতার উপরের অংশে সাড়ে তিন কলামের বড় ছবি প্রকাশিত হয়েছে।

IMG_20260126_102346



একইভাবে জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও প্রথম পাতার মাঝামাঝি অংশে দুই কলামের সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেটি দ্বিতীয় পাতার নিচের অংশে তিন কলামের জাম্প স্টোরি হিসেবে স্থান পেয়েছে। ছবির ক্ষেত্রেও দলটিকে প্রথম পাতায় দুই কলামের ছবি এবং দ্বিতীয় পাতায় নিচের অংশে দুই কলামের আরেকটি ছবি দিয়ে উপস্থাপন করা হয়েছে।

সামগ্রিকভাবে বলা যায়, The Daily Star–এর এই দিনের নির্বাচনী প্রচারণা কাভারেজে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তুলনামূলক ভারসাম্য বজায় রাখার চেষ্টা লক্ষ করা যায়।