মিডিয়া ওয়াচ বাংলাদেশ
২৭ জানুয়ারি ঢাকা পোস্টে প্রকাশিত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার সংবাদের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় সংবাদমাধ্যমটি বড় দুটি জোট তথা বিএনপি এবং জামায়াতে ইসলামির নির্বাচনী প্রচারণা কাভারে কিছুটা ভারসাম্য বজায় রেখেছে।তবে এতে স্বতন্ত্র প্রার্থীদের কোনো নিউজ দেখা যায়নি।
এ দিন সংবাদমাধ্যমটিতে বিএনপির ১৩টি এবং বিএনপি জোটের ৩টিসহ মোট ১৬টি নিউজ প্রকাশিত হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামি ১০টি এবং এর জোটসঙ্গীদের ৫টিসহ মোট ১৫টি নিউজ প্রকাশিত হয়েছে।
তবে স্বতন্ত্র প্রার্থীদেরকে বরাবরের মতো এড়িয়ে যাওয়া হয়েছে।