মিডিয়া ওয়াচ বাংলাদেশ
.২৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিডিনিউজ২৪.কমে নির্বাচনি প্রচারণার সংবাদ অন্যান্য গণমাধ্যমের তুলনায় কম প্রকাশিত হয়েছে। তবে প্রকাশিত সংবাদগুলোর মধ্যে বিএনপির প্রচারণার সংবাদ অন্যান্যদের চেয়ে বেশি দেখা গিয়েছে।
এ দিনের সংবাদগুলোর পরিমানগত বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির প্রচারণাকে তুলে ধরে অনলাইন গণমাধ্যমটি মোট ৭টি নিউজ করেছে। অন্য দিকে জামাতের নির্বাচনি প্রচারণাকে তুলে ধরে নিউজ করেছে ৩টি।
এদিন পোর্টালটিতে বিএনপি জোটের অন্যান্য দলের প্রার্থীদের কোনো প্রচারণা দেখা যায়নি। তবে জামাত জোটের সঙ্গী এনসিপির একটি নিউজ দেখা গিয়েছে। অন্যদিকে স্বতন্ত্র কোনো প্রার্থীর প্রচারণাও এতে দেখানো হয়নি।