মিডিয়া ওয়াচ:
মিডিয়া ওয়াচ বাংলাদেশমিডিয়া ওয়াচ বাংলাদেশ
সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপি এবং এর জোটসঙ্গী প্রার্থীদেরকে জামায়াতে ইসলামী এবং এর জোটসঙ্গীদের তুলনায় তিনগুন বেশি কাভারেজ দিয়েছে। এ দিনের সংবাদগুলোর পরিমানগত বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গিয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, সরকারি এ সংবাদ সংস্থাটি এ দিন বিএনপি এবং জোটসঙ্গীদের প্রচারণার নিউজ কাভার করেছে ৩০টি। এর মধ্যে বিএনপির ২৮টি এবং জোটের সঙ্গী গনসংহতি আন্দলনের দুটি নিউজ প্রচার করেছে সংবাদ সংস্থাটি। এ সব নিউজে প্রার্থীদের পরিচিতি, ইশতেহার, প্রচারণা, বক্তব্য, আসন্ন কর্মসূচি ইত্যাদি তুলে ধরা হয়েছে।
অন্যদিকে সংবাদ সংস্থাটি এ দিন জামায়াতে ইসলামী এবং এর জোটের প্রচারনার সংবাদ প্রচার করেছে মোট ১০টি। এর মধ্যে জামাতের প্রচারণার সংবাদ ৯টি এবং এনসিপির একটি নিউজ রয়েছে।
এ দিন সংবাদ সংস্থাটি ইসলামি আন্দলন বাংলাদেশের দুটি প্রচারণামূলক সংবাদ প্রচার করেছে। তবে স্বতন্ত্র কোনো প্রার্থীর প্রচারণার সংবাদ এতে দেখা যায়নি।