মিডিয়া ওয়াচ বাংলাদেশ

২৭ জানুয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ইংরেজি অংশে প্রকাশিত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার সংবাদের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় বৃহত্তর দুই জোটের সংবাদ কাভারেজে তুলনামূলক ভারসাম্য হয়েছে।

এ দিন এতে বিএনপির ১৫টি এবং জোটসঙ্গীর ১টি নিউজ মিলিয়ে বিএনপির ১৬টি নিউজ প্রকাশিত হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামির ১০টি এবং এর জোটসঙ্গীদের নিয়ে ৬টিসহ মোট ১৬টি সংবাদ এতে প্রকাশিত হয়েছে। জামায়াতে ইসলামির জোটের ৬টি সংবাদের মধ্যে এনসিপি এবং এবি পার্টির নিউজ দেখা যায়।

এদিকে এ দিন স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দুটি প্রচারণামূলক সংবাদ এতে প্রকাশিত হয়েছে।

এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি বাসসের কাভারেজে পক্ষপাত দেখা গেলেও আজ তা চোখে পড়েনি।