মিডিয়া ওয়াচ বাংলাদেশ

২৭ জানুয়ারি বিডিনিউজ২৪ এ প্রকাশিত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার সংবাদের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় এতে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সংবাদের অধিকাংশই বিএনপির।

বিশ্লেষণের তথ্য অনুযায়ী এ দিন বিএনপির মোট ১০টি প্রচারণামূলক সংবাদ করেছে সংবাদমাধ্যমটি। অন্যদিকে জামায়াতে ইসলামি এবং তার জোট সঙ্গীদের মোট নিউজ প্রকাশ করেছে ৫টি। এর মধ্যে ৩টি জামায়াতে ইসলামির এবং ২টি এনসিপির।

সংবাদমাধ্যমটিতে এ দিন স্বতন্ত্র কোনো প্রার্থীর প্রচারণা সংক্রান্ত সংবাদ দেখা যায়নি।

এ দিকে এ দিন সংবাদমাধ্যমটিতে গণভোটে না ভোটে পক্ষে একাধিক নিউজ দেখা যায়। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের একটি বক্তব্যকে উদ্ধৃত করে “ ‘না’ভোটের বিরোধিতা মানেই ফ্যাসিবাদের পাশে দাঁড়ানো: মামুনুল হক” শিরোনামে একটি নিউজ করা হয়। কিন্তু দেখা যায় শিরোনামের সাথে নিউজে ভেতরের মিল নেই।

ভেতরে মামুনুল হকের বক্তব্য উদ্ধৃত করে উল্লেখ করা হয়,তিনি বলেন, “না ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

এতে শিরোনামের তথ্যের বিপরীত চিত্র উঠে এসেছে।