মিডিয়া ওয়াচ বাংলাদেশ

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা পোস্টের কাভারেজে প্রধান দুই জোট বিএনপি এবং জামাতের প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশে তারতম্য তুলনামূলক কম দেখা গিয়েছে। ২৬ জানুয়ারি প্রকাশিত নির্বাচনি প্রচারণার সংবাদগুলোর পরিমাণগত বিশ্লেষণ করে এমনটি দেখা যায়।

এ দিন সংবাদমাধ্যমটি বিএনপিকে এবং এর জোটসঙ্গীদের প্রচারণা নিয়ে নিউজ করেছে ১৬টি। এরমধ্যে বিএনপির ১৫টি এবং বিজেপির ১টি। অন্যদিকে জামাত এবং এর জোটসঙ্গীদের প্রচারণা নিয়ে মোট নিউজ করেছে ১৩টি। এর মধ্যে জামাতের ৭টি এবং এনসিপির ৬টি।

তবে এ দিন সংবাদমাধ্যমটিতে অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার কোনো নিউজ দেখা যায়নি।