মিডিয়া ওয়াচ:
২৫ জানুয়ারি ২০২৬ সরকারি সংবাদ সংস্থা বাসস নির্বাচনি প্রচারণায় বিএনপিকে একচেটিয়া কাভারেজ দিয়েছে। এ দিনের সংবাদের পরিমাণগত বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।

এ দিন এ সংস্থাটি বিএনপির মোট ২২টি প্রচারণার সংবাদ প্রচার করেছে অন্যদিকে জামাতের প্রচারণার সংবাদ প্রকাশ করেছে মোট ৩টি। বিএনপি জোটের অন্যান্য দল, এনসিপিসহ জামাত জোটের অন্যান্য দলের কিংবা স্বতন্ত্র প্রার্থীদের কোনো সংবাদও এতে দেখা যায়নি।

নিউজের মাঝেও অসঙ্গতি এবং বিএনপির প্রতি পক্ষপাত দেখা গিয়েছে। যেমন “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ” শিরোনামে প্রার্থীদের কথা বলা হলেও ভেতরে কেবল বিএনপি প্রার্থীর প্রচারণা তুলে ধরা হয়েছে। অন্যান্য কোনো প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা বা প্রার্থীদের নানা সংবাদ প্রচার করলেও জামাতের ক্ষেত্রে কেবল জামাতের আমিরের প্রচারণার সংবাদ করা হয়েছে।