মিডিয়া ওয়াচ বাংলাদেশ
২৭ জানুয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বাংলা অংশে প্রকাশিত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার সংবাদের বিশ্লেষণ করে দেখা যায় বৃহত্তর দুই জোটের সংবাদ কাভারেজে তুলনামূলক ভারসাম্য হয়েছে।
এ দিন এতে বিএনপির ২২টি এবং জোটসঙ্গীর ১টি নিউজ মিলিয়ে বিএনপির ২৩টি নিউজ প্রকাশিত হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামির ১৫টি এবং এর জোটসঙ্গীদের নিয়ে ৭টিসহ মোট ২২টি সংবাদ এতে প্রকাশিত হয়েছে। জামায়াতে ইসলামির জোটের ৭টির মধ্যে ৫টি এনসিপির, একটি এবি পার্টির এবং অন্যটি খেলাফত মজলিসের।
এদিকে এ দিন স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দুটি প্রচারণামূলক সংবাদ এতে প্রকাশিত হয়েছে।
এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি বাসসের কাভারেজে পক্ষপাত দেখা গেলেও আজ তা চোখে পড়েনি।