‘শহীদদের রক্ত তাজা থাকতেই জুলাই স্মৃতি জাদুঘর এক নজিরবিহীন দৃষ্টান্ত’- ড. ইউনুস | CA | Dr. Yunus | Jamuna TV। গণভবনকে জুলাই স্মুতি জাদুঘর হিসেবে উদ্বোধন অনুষ্ঠাতে তিনি এই কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভিডিওগুলো এআই দিয়ে তৈরি, অপপ্রচার চলছে, ব্যবস্থা নেই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-জেনারেটেড অপপ্রচারের ভয়াবহ বিস্তার ঘটেছে। রানা প্লাজা ট্র্যাজেডির শিকার শ্রমিকের চেহারায় রাজনৈতিক বক্তব্য, সেনা কর্মকর্তার পোশাকে ভুয়া ভিডিও এবং রাজনৈতিক নেতাদের ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ ভিউ পাচ্ছে।
দেশের প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ও সাড়ে ৪ কোটি ফেসবুক ব্যবহারকারী এই ডিজিটাল ঝুঁকির মুখে থাকলেও প্রশাসনের পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। ইসি ও সেনাবাহিনী সতর্কবার্তা দিলেও ভুয়া কনটেন্টগুলো অপসারণ হচ্ছে না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ ধরনের অপতথ্য ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা বা রাজনৈতিক সহিংসতা উসকে দিতে পারে।
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৪ শতাধিক, শেষ দিনে উত্তেজনা
আগের দিনের খবরের রেশ ধরে গতকাল (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি ঘিরে উত্তেজনা ও নাটকীয়তা চরমে পৌঁছায়। মোট প্রার্থিতা ফিরে পেলেন: ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া শুনানিতে সর্বমোট ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শেষ দিনের চিত্র: শেষ দিনে ২১ জন প্রার্থিতা ফিরে পেলেও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে বিএনপির গুরুত্বপূর্ণ ৩ জন নেতার (সারোয়ার আলমগীর, আব্দুল গফুর ভূঁইয়া এবং আগে বাতিল হওয়া মঞ্জুরুল আহসান মুন্সী) প্রার্থিতা বাতিল হয়েছে। সিইসির বক্তব্য: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ইসি কোনো পক্ষপাতিত্ব করেনি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বিষয়টি শিথিল করা হয়েছে।
ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা এবং পক্ষপাতিত্বের অভিযোগে গতকাল দিনভর নির্বাচন ভবন ঘেরাও করে রাখে জাতীয়তাবাদী ছাত্রদল। হুঁশিয়ারি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেই ইসিকে ‘অ্যাকশনে’ যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। পরবর্তী কর্মসূচি: দাবি আদায় না হওয়ায় আজ (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে আবারও নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে ছাত্রদল।
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ
বাহিনীর সদস্য হত্যায় ‘দায়মুক্তি’ মিলবে না
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলি থেকে গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়েছে সরকার। তবে সরকারি কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সদস্য হত্যায় জড়িত থাকার প্রমাণ মিললে ‘দায়মুক্তি’ পাবে না সংশ্লিষ্ট ব্যক্তি। তার বিরুদ্ধে সরাসরি মামলা না হলেও হত্যাকাণ্ডে জড়িত জুলাই যোদ্ধার বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত করে তাদের এখতিয়ারভুক্ত আদালতে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনকেই পুলিশি প্রতিবেদন হিসেবে গণ্য করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন আদালত।
সংসদ-গণভোট: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি
শাকসু নির্বাচন: ভোটের সমীকরণ কী হচ্ছে?
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ভোটের নানা সমীকরণ তৈরি হয়েছে। আগামীকাল মঙ্গলবারের এই নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রার্থীরা লড়ছেন, যেখানে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে মোস্তাকিম বিল্লাহ, ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জুলাই আন্দোলনের সমন্বয়ক দেলোয়ার হাসান শিশির এবং স্বতন্ত্র প্রার্থী মুহয়ী শারদ ও মুমিনুর রশিদ শুভর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট প্যানেলের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি, জুলাই আন্দোলনে ভূমিকা এবং ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যার ফলে কোনো একটি প্যানেলের নিরঙ্কুশ জয়ের চেয়ে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে একটি মিশ্র ফলাফল আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
নির্বাচন: বৈধ অস্ত্র জমা দিতে সময় বেঁধে দিল সরকার
জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সরকার বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সকল বৈধ অস্ত্রধারীকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় তাদের অস্ত্র জমা দিতে হবে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। এই নির্দেশনা অমান্য করলে 'দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮' অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৬৪৫ ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ ৭১টিতে: প্রধান উপদেষ্টার দপ্তর
প্রধান উপদেষ্টার দপ্তরের এক প্রতিবেদন অনুযায়ী, বিগত ২০২৫ সালে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতার মোট ৬৪৫টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭১টি ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ পাওয়া গেছে, যার অধিকাংশ ছিল মন্দির বা প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত। বাকি ৫৭৪টি ঘটনাকে সাম্প্রদায়িক নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধ, চুরি, ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক দ্বন্দ্বের মতো সাধারণ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫০টি মামলা করে ৫০ জনকে গ্রেপ্তার করেছে। সরকার সকল নাগরিকের সমান অধিকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।
শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত
হাইকোর্টের আদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এই নির্বাচন হওয়ার কথা ছিল। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রস্তুতি ও উত্তেজনা বিরাজ করছিল।
শাকসু: মঙ্গলবার ভোটের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ভিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত মঙ্গলবার করার দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবির, ছাত্রদল ও বিভিন্ন স্বতন্ত্র প্যানেলের প্রতিনিধিরা রয়েছেন। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি, হাইকোর্টের শুনানি যাই হোক না কেন, মঙ্গলবারই ভোট হতে হবে। উল্লেখ্য যে, একই দিন বিএনপিপন্থি শিক্ষকরা নির্বাচন থেকে পদত্যাগের ঘোষণা দিলেও জামায়াতপন্থি শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন।
আতঙ্ক বাড়াচ্ছে রাজনৈতিক ‘টার্গেট কিলিং’
\ জাগোনিউজ২৪.কম-এ প্রকাশিত এই বিশেষ প্রতিবেদনে দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক ‘টার্গেট কিলিং’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান বিন হাদি এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরের মতো ব্যক্তিদের নিঁখুত পরিকল্পনায় হত্যা করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে যে ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতায় ১৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে সিংহভাগই বিএনপি নেতাকর্মী, এবং গত এক বছরে খুনের মামলার সংখ্যা আগের বছরের তুলনায় ৩৫৩টি বৃদ্ধি পেয়েছে। ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া প্রায় ১৩৪০টি অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় এবং আন্ডারওয়ার্ল্ডে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও পেশাদার অপরাধীদের দমনে পুলিশের বিশেষ অভিযানগুলো কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভোট নিয়ে জাতির উদ্দেশে ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণে বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি গণভোট আয়োজন করা হবে। এই সনদের মূল লক্ষ্য হলো রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আনা, যেখানে একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। প্রস্তাবিত সংস্কার অনুযায়ী, সরকার চাইলেই এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি সম্মতি প্রয়োজন হবে। এছাড়া সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চ কক্ষ গঠন এবং রাষ্ট্রপতি কর্তৃক দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ঢালাও ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছে। ড. ইউনূস বৈষম্যহীন ও শোষণমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে এই গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শাকসু নির্বাচন স্থগিত
হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শাবিপ্রবি শিক্ষার্থীদের
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে, এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধকালে এই ঘোষণা দেন ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির। এসময় স্বতন্ত্র ও অন্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অপারেশন ডেভিল হান্ট
এক মাসে গ্রেফতার ৫৩ হাজার, ৩৪৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার
এক মাসে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে সারাদেশে ১৯ হাজার ৮৫৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে মোট গ্রেফতারের সংখ্যা ৫৩ হাজার ৩৬৭ জন। এসময় ৩৪৬টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ১৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব তথ্য জানান।
কমিশন একদমই কোনো চাপে নেই: ইসি
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায় আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।
জানুয়ারিতে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ: রিজওয়ানা হাসান
রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না। এটার যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা যাচ্ছে না। তবে কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। এটা মানুষের অনেক বেশি প্রত্যাশার একটা প্রকল্প। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার ও বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। যেন কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি, সেজন্য চলতি বছরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশাবাদী আমরা।
ধর্ম উপদেষ্টা
‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না
ধর্ম উপদেষ্টা বলেন, সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকারকে গণভোট দিয়ে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। আমরা সবাই নিরপেক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু
গণভোট নিয়ে অপপ্রচার জাতির সঙ্গে প্রতারণা: বাণিজ্য উপদেষ্টা | Referendum | Election 2026 | Somoy TV
সংসদ নির্বাচন ও গণভোট
আসনভিত্তিক ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব আসনের ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নাসির উদ্দিন কমিশন সব আসনের চূড়ান্ত তালিকা অনুমোদনের পর ১৫ জানুয়ারি থেকে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটের তারিখের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করতে হয়।
ভোট বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেফতারের নির্দেশ| Home advisor | Jamuna TV
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ১৬ হাজার ভোটকেন্দ্রই ঝুকিপূর্ণ। এ জন্য দুই ধাপে সেনাসহ দুইধাপে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন দুস্কৃতিকারীদের গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে।
মঙ্গলবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ‘নগর সরকার’ অন্তর্ভুক্তির প্রস্তাব
রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার অন্তর্ভুক্তির প্রস্তাব করেছেন নগর বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। তাদের বলেছেন, ঢাকাসহ দেশের নগরগুলোর দুরবস্থার জন্য অন্যতম কারণ সমন্বয়হীনতা ও সিটি মেয়রদের পর্যাপ্ত ক্ষমতা না থাকা। নগর সরকার গঠন করে তা শক্তিশালী করার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার গঠন ও নগরের সমস্যাগুলো সমাধানে স্পষ্ট রূপরেখার প্রস্তাব জানাই।
সংবিধানের ওপরে বিসমিল্লাহ লেখা আছে-থাকবে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিসমিল্লাহ থাকবে কি-না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি-না—এগুলো বলে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জুলাই সনদে যা আছে এগুলো যুক্ত হবে। এছাড়া সংবিধানের বাকি বিষয়গুলো সংবিধানে যথাযথভাবে বহাল থাকবে। তিনি আরও বলেন, সংবিধানের ওপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে।
প্রধান উপদেষ্টা
অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসিক্যামেরার আওতায় আনা হবে
এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সম্পর্কিত যেকোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সরকার তা নেবে। কেউ যেন আইন অমান্য না করতে পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে র্যাবের ওপর হামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। এই ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাকসু'র দাবিতে প্রশাসনকে ৯টা পর্যন্ত আল্টিমেটাম দিলো শিক্ষার্থীরা| SUCSU | Channel 24 । আন্দেলনরত শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগকে যেভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হতো, ছাত্রদলকেও সেভাবে ব্যবহার করছে বিএনপি। ছাত্রলীগের মত ছাত্রদলকেও এদের মানুষ অবাঞ্চিত ঘোষণা করবে।
এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে প্রশাসন| SUCSU | SUST Student Protest | Ekhon TV
শাকসু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না নিলে প্রশাসনিক ভবনের বিদ্যুত ও পানির লাইন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।