হ্যাঁ’র প্রচারণায় ৫ ছাত্রসংসদ, বৃহস্পতিবার সিলেটে গণজমায়েত
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সম্মিলিত প্রচারণায় নামছে নির্বাচিত পাঁচটি ছাত্রসংসদের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেটে বিভাগীয় গণজমায়েতের মধ্য দিয়ে তারা প্রচারণা শুরু করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় ডাকসু প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম এ তথ্য জানান।
ঢাকা-১৭
‘কড়াইল বস্তির ভোট যার, সংসদ সদস্য পদ তার’
কড়াইল বস্তি চেনে না, ঢাকা শহরে এমন মানুষ পাওয়া ভার। ঢাকার বনানী থানার আওতাধীন এ এলাকা গুলশান, ক্যান্টনমেন্ট, ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭। এর মধ্যে প্রায় ১০০ একর আয়তনের কড়াইল বস্তিতে ভোটার প্রায় ৪৫ হাজার। এখানকার ভোটারদের দাবি, ‘কড়াইল বস্তির ভোট যার, সংসদ সদস্য পদ তার’।