নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সারজিস ও নওশাদকে শোকজ
সারজিস আলমের আচরণবিধি ভঙ্গের অভিযোগগুলো হলো- পঞ্চগড় সুগার মিল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনি সভায় গেট ও তোরণ নির্মাণসহ ৩টি তোরণ নির্মাণ করা, দলের প্রধান ব্যতীত অন্য দলের প্রধানের ছবি দিয়ে ব্যানার বিলবোর্ড স্থাপন ও নির্বাচনি প্রচারণায় ব্যবহার ও ফেইসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করেই প্রচারণা করা।
বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগগুলো হলো- ২৩ জানুয়ারি বিকেলে পঞ্চগড় পৌর এলাকায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে পরিচালিত অভিযানে তার কর্মী-সমর্থকদের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন দেখতে পান দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। করতোয়া সেতুর দুপাশে, বিদ্যুতের খুঁটি, গাছে আচরণবিধি লঙ্ঘন করে স্থাপন করা ফেস্টুন অপসারণকালে তার নেতাকর্মীদের বাধা ও অসৌজন্য আচরণ করা, নিয়ম না মেনে ৬ ফুট বাই ৩ ফুটের ফেস্টুন স্থাপন, নির্বাচনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও গভীর রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবৈধ জমায়েত, উচ্ছৃঙ্খল আচরণ, গণভোটের প্রচারণা ব্যানার ছেঁড়ার হুমকি দেওয়া এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ফেইসবুক আইডি দাখিল না করেই প্রচারণা।