নির্বাচন কমিশনের সম্মতিতে ৮ ইউএনও-কে বদলি
পিরোজপুর-২ আসনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মাহমুদ হোসেন। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন আপন ছোট ভাই জাতীয় পার্টির (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি মাহিবুল হোসেন।
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন লড়বেন ঘোড়া প্রতীক নিয়ে। অন্যদিকে তার ভাই জেপি মনোনীত প্রার্থী মাহিবুল হোসেন বাইসাইকেল প্রতীকে লড়বেন।
নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বমোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। সেই সঙ্গে হিজড়া গোষ্ঠীর মধ্যে ভোটার হয়েছেন ১ হাজার ২৩২ জন।
নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৫ জন ঋণখেলাপি| NTV News । চট্রগ্রামের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর খেলাপির ঋণ ১৭ শত কোটি টাকা।
পোস্টারহীন নির্বাচনে ছাপাখানার ‘শতকোটি টাকার’ ব্যবসায় ধস
রোজায় সংকট ঠেকাতে কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন
আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে কানাডা থেকে দুই কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ কেনার অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
ভোটের আগে ৪ ও পরে ৭ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র সচিব
শফিকুল গনি বলেন, আজ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচন-সংক্রান্ত মাঠপর্যায়ের যাবতীয় তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং ও রেকর্ড করবে।
তিনি জানান, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় কানেক্ট হওয়া যাবে। এর মাধ্যমে সব ঘটনা রেকর্ড করা যাবে।
এসময় তিনি বডি ক্যামেরা ব্যবহারের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন।
প্রতীক বরাদ্দ পেয়েই পাল্টাপাল্টি অভিযোগ| তারেক রহমানের বিরুদ্ধে আচরনবিধি লঙ্গনের অভিযোগ দিয়েছেন প্রতিদ্বন্ধি জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান।
শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে সরকারের দায় নেই
আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেকে শুধরে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি। জনগণের প্রতি তাদের দায় আছে। জনগণকে তারা তাদের দায়মুক্ত করুক, এটা তাদের দায়িত্ব। এখানে আমাদের কিছু করার নেই।
জনগণের তো ক্ষোভ ছিল, ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হলো কি না- সাংবাদিকের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেই এক্সপেরিমেন্ট আপনারা ভবিষ্যৎ রাজনৈতিক দলকে করতে বলবেন। অন্তর্বর্তী সরকারের যথেষ্ট মাথাব্যথা আছে।
মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু: ইসি সচিব
বুধবার মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে আগামী ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্যকালে তিনি এ কথা জানান।
শরণার্থীশিবির ভাসানচর বন্ধের দাবি ফোর্টিফাই রাইটস’র
ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের আটক রাখার নীতি অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ফোর্টিফাই রাইটস’। ভাসানচর রোহিঙ্গাদের কাছে অনেকটা ‘কারাগারে’ পরিণত হয়েছে উল্লেখ করে ব্যর্থ এই প্রকল্পটি অন্তর্বর্তী সরকারকে এখনই বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফোর্টিফাই রাইটস বলছে, ‘ভাসানচরে সীমাবদ্ধ করে রাখা রোহিঙ্গা শরণার্থীরা ব্যক্তিস্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধের মুখে রয়েছেন, যা কার্যত নির্বিচার আটক হিসেবে গণ্য হয় এবং এটি বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’
ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৬
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এর মধ্যে মুগদা থানা ১৮ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, কলাবাগান থানা দুইজন, শেরেবাংলা নগর থানা চারজন, রূপনগর ছয়জন ও ডেমরা থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
উপদেষ্টা এম সাখাওয়াত
আগের মতো গুম-খুন না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেবেন
থানা থেকে লুট হওয়া ১৩৬০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি: প্রেস সচিব
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৬২.৪ শতাংশ উদ্ধার করেছে সেনাবাহিনী। লুট হওয়া মোট ৩ হাজার ৬১টির মধ্যে ২ হাজার ২৫৯টি উদ্ধার করা হয়েছে। এখনও ১৩৬০টি অস্ত্র উদ্ধার হয়নি।
আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করিম
৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু
আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।
আজ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে বিজয়ীদের কাছে গণতান্ত্রিক অধিকার কমিটির ২৫ দফা ইশতেহার
ইশতেহারে যা আছে
গণতান্ত্রিক অধিকার কমিটির ২৫ দফা ইশতেহারে আছে—জুলাই গণ–অভ্যুত্থানসহ সব গণ–অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধকে জনগণের দখলে ফেরত আনা জননিরাপত্তা ও বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহি এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান, নির্বাচনে দাঁড়ানো, প্রচারবৈষম্য দূরীকরণ ও প্রার্থীকে পছন্দ না করার গণতান্ত্রিক অধিকার, বাজেটের স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা; অর্থনীতির নিরাপত্তা; সমন্বিত প্যাকেজে কৃষক, পোলট্রি খামারি, মৎস্যচাষি ও জেলে এবং ভোক্তাদের শান্তি-স্বস্তি-নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির মেরুদণ্ড জোরদারকরণ; প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও কর্মজীবীদের শান্তি-স্বস্তি-নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার; অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা; ফ্রিল্যান্সারদের ন্যূনতম নিরাপত্তা; প্রবাসী শ্রমিকের ন্যূনতম শান্তি-স্বস্তি-নিরাপত্তা; দেশীয় শিল্পভিত্তি ও ব্যবসায়ী এবং হকার, টংদোকান, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিরাপত্তা; শিক্ষার মানোন্নয়ন; শিক্ষার্থী ও শিক্ষকের শান্তি-স্বস্তি-নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার;চিকিৎসার নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার স্বাধীনতা; প্রাণ-প্রকৃতি ও পরিবেশের নিরাপত্তা; বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা; নিরাপদ সড়ক; বাক্স্বাধীনতার নিরাপত্তা; জনগণের সার্বভৌমত্বের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক; ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো এবং আবাসনের নিরাপত্তা বিনোদনের নিরাপত্তা ও স্বাধীনতা; সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার; আদিবাসীদের শান্তি-স্বস্তি-নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার; নারীদের শান্তি-স্বস্তি-নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার; বৈচিত্র্যের ঐক্যের শান্তি-স্বস্তি নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার এবং পোশাকের নিরাপত্তা ও স্বাধীনতা।
‘কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের নিতে হবে’
নির্বাচনে পরিবেশ সুন্দর রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয় জানিয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেছেন, কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তার দায় প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই প্রার্থীদের নিজ নিজ কর্মীদের আচরণবিধি সম্পর্কে অবগত করতে হবে।
নতুন নীতিমালা জারি
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন গ্রেড ও ছুটি নির্ধারণ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় চূড়ান্ত প্রতিবেদন
এই প্রতিবেদনে মূলত বাংলাদেশের রপ্তানি আয়ের সাম্প্রতিক তথ্য তুলে ধরা হয়েছে। এতে জানানো হয়েছে যে, বর্তমান অর্থবছরের নির্দিষ্ট সময়ে দেশের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বজায় রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের অবদান এখানে প্রধান ভূমিকা পালন করছে। তবে বিশ্ববাজারের পরিস্থিতি এবং অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জের কারণে চামড়া, পাট ও হিমায়িত খাদ্যের মতো কিছু খাতে রপ্তানি আয় আশানুরূপ হয়নি। সার্বিকভাবে, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজার খোঁজার ওপর গুরুত্ব দেওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরে দাঁড়ালেন ৩০৫ জন, ২৯৮ আসনে ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সারা দেশে ২৯৮টি আসনে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন ভোটের লড়াইয়ে টিকে আছেন মোট ১,৯৬৭ জন প্রার্থী। বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই নির্বাচনে প্রায় অর্ধশত রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে শতাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন (ইসি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আচরণবিধি কঠোরভাবে পালনের হুঁশিয়ারি দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: কুয়েতে প্রবাসীদের নিয়ে দূতাবাসের সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া এবং ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানানো হয়
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: মালদ্বীপে দূতাবাসে প্রবাসীদের পোস্টাল ভোটের প্রস্তুতি
বাংলাদেশের ‘গণতান্ত্রিক রূপান্তর’ ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন
বাংলাদেশের 'গণতান্ত্রিক রূপান্তর' এবং সংস্কারের লক্ষ্যে প্রণীত 'জুলাই সনদ'-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইতালি। মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির প্রতিরক্ষা উপমন্ত্রী মাত্তেও পেরেগো দি ক্রেমনাগো এই সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে তারা ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে আলোচনার এক পর্যায়ে ইতালি ভূমধ্যসাগর দিয়ে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বৈধ পথে অভিবাসন সম্প্রসারণের গুরুত্ব নিয়ে কথা বলে। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি।
কর্মীরা আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের ওপরই বর্তাবে
২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানোর আহ্বান ইসির
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের ভোট যাতে যথাসময়ে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতেই এই সময়সীমা দিয়েছে