প্রার্থীদের মধ্যে ২৫% ঋণগ্রস্ত, ২২% মামলার খাতায়: টিআইবি | টিআইবির মহাপরিচালক ইফতেকারুজ্জামান বলেন, যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে, নির্বাচন কমিশন। ব্যবসাভিত্তিক রাজনীতির কাছে ইসিও জিম্মি- এ মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে তথ্য গোপনের খবর আছে টিআইবির হাতে। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের কারণেই কী হলফনামায় এই অসামঞ্জস্যপূর্নতা-- তা খতিয়ে দেখা উচিৎ ইসির। আরও বলা হয়- কমিশন, রাজস্ব বিভাগ, দুদক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হলফনামায় সঠিক তথ্য উঠে আসছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থীর ২৫ ভাগ ঋনগ্রস্ত, মামলার হার প্রায় ২২ শতাংশ।

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচন গুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে কমপক্ষে দু’জন অস্ত্রধারী পুলিশ ও তিনজন অস্ত্রধারী আনসার নিয়োজিত থাকবেন। তবে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়জন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবেন।

নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

ইসি জানায়, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারণার মাইক ব্যবহারের নিময় মানতে হবে। কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখবে।

ঢাকা-১৫ আসনে প্রচারণায় নেমেছেন দুই শফিক

নির্বাচন-গণভোটে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে ইমাম সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন খতিব ও ইমাম অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন

তারেক রহমানের জনসভায় মঞ্চে ডেকে নেওয়া সেই হাজি সাবেক ছাত্রদল নেতা

তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করা ও তার প্রশ্নের উত্তর দেওয়া ব্যক্তির নাম এটিএম হেলাল। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার দাবি

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। পাশাপাশি তারা জাতীয় পার্টিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছে। সংগঠনটির নেতাদের ভাষ্য, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন সংগঠনটির নেতারা।

ঢাকা-৫: সকাল থেকে নির্বাচনি প্রচারণায় সরগরম যাত্রাবাড়ী-ডেমরা

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী মো. নবী উল্লা (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলনের মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। এছাড়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, এলডিপির মো. হুমায়ূন কবির।

বেতন দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। এ সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। কমিশনের এই প্রস্তাব বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। প্রতিবেদনে মূল বেতনের পাশাপাশি বৈশাখী ভাতা ৫০ শতাংশ করা, পেনশনভোগীদের ভাতা বৃদ্ধি, স্বাস্থ্যবিমা চালু এবং নিম্নবর্গের কর্মচারীদের টিফিন ও যাতায়াত ভাতা বাড়ানোর সুপারিশও রয়েছে।
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে প্রায় এক যুগ পর এই নতুন বেতনকাঠামোর রূপরেখা দেওয়া হলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্রস্তাবনাকে 'সৃজনশীল' বলে অভিহিত করেছেন। তবে এই সুপারিশ কবে নাগাদ বা কী প্রক্রিয়ায় কার্যকর হবে, তা নিয়ে সরকার পরবর্তীতে একটি কমিটি গঠন করে সিদ্ধান্ত নেবে। মূলত সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনে যে জয়ী হোক, তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী যেকোনো দলের সঙ্গেই কাজ করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো নির্দিষ্ট পক্ষ নেয় না এবং সরকার গঠন বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত। এছাড়া তিনি বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের ঝুঁকি ও মার্কিন ভিসা নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন।

নারী প্রার্থী কম, দলগুলো কথা রাখেনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। জুলাই সনদে ৫ শতাংশ নারী মনোনয়নের কথা থাকলেও বিএনপির প্রার্থীদের মাত্র ৩.৫ শতাংশ নারী, আর জামায়াতে ইসলামী কোনো নারীকেই মনোনয়ন দেয়নি। জাতীয় পার্টিতেও এই হার মাত্র ৩ শতাংশ। যোগ্য প্রার্থীর অভাব ও কৌশলগত কারণ দেখিয়ে দলগুলো নারীদের পিছিয়ে রাখায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

৭ দিনে সুপারিশ বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধ': বিটিএমএ

সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে, ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছে বিটিএমএ। দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ।স্থানীয় শিল্পকে বাঁচাতে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, একটা দেশের উপর নির্ভর করে সুতা আমদানি চলতে পারে না। সংকট কাটাতে ১ বিলিয়ন ডলার প্রণোদনার দাবি জানিয়েছে।

বেতন ভাতা বাড়ানো, চাপে পড়বে সামগ্রীক অর্থনীতি

বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান নড়বড়ে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের বেতন-ভাতা আড়াই গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে । এই সিদ্ধান্তের ফলে সরকারের ব্যয় বছরে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা বেড়ে যাবে, যেখানে বর্তমানে এ খাতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাজস্ব আদায়ের ধীরগতি এবং সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপের মধ্যে এই বিশাল বাড়তি খরচ বহন করা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে । বিশ্লেষকরা মনে করছেন, শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের সংকট এবং বিনিয়োগ মন্দার এই সময়ে বেতন বৃদ্ধির এমন ঘোষণা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে এবং সামগ্রিক অর্থনীতিতে অস্বস্তি তৈরি করবে। এছাড়া, এই নতুন পে-স্কেল বাস্তবায়ন সম্ভবত পরবর্তী নির্বাচিত সরকারের সময় শুরু হবে, যা সেই সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় ৩০ লাখ জনবল কর্মরত রয়েছে যারা এই সুবিধার আওতাভুক্ত হবেন।

`ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ'

উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশি ক্রিকেটার, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি ভারতের একজন উগ্রবাদীর হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে যেভাবে ভারত ছাড়তে বলা হয়েছে, তা একটি বাস্তব নিরাপত্তা ঝুঁকির উদাহরণ। আইসিসি বা ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সন্তোষজনক কোনো আশ্বাস বা ব্যবস্থা না পাওয়ায় বাংলাদেশ তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে তিনি স্পষ্ট জানান। বাংলাদেশ ক্রিকেট দলের এই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসিকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলা আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। আসিফ নজরুল আরও জানান যে, জাতীয় দলের ক্রিকেটারদের সাথে সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা বিষয়টি বুঝতে পেরেছেন। তিনি বলেন যে, জাতীয় আত্মমর্যাদা এবং ক্রিকেটার ও সমর্থকদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।

বাংলাদেশে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডডোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ।