শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি বাসায় কয়েক ব্যক্তির কাছে অনেক ব্যালট পেপার দেখা গেছে। এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়ে এসেছে বিএনপি। দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে।

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

আবারও বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টের তকমা পেল বাংলাদেশের পাসপোর্ট। ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৬ সালের জানুয়ারি সংস্করণে বিশ্বের সপ্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পঞ্চম দুর্বল হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। মঙ্গলবার হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, বাংলাদেশের নাগরিকরা বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

১৬ মাসে ১১৩ মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত ১৬ মাসে সারাদেশে অন্তত ১১৩টি মাজার ও এ সম্পর্কিত স্থাপনায় হামলা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান রাসা সেন্টার এ তথ্য জানিয়েছে। আরেক গবেষণা প্রতিষ্ঠান মাকাম ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা গেছে, এ দুই বিভাগের জেলাগুলোতে ১৬ মাসে অন্তত ৬৪টি মাজার, দরগাহ ও খানকায় হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগের মাজার ও এ সম্পর্কিত স্থাপনায়। এ বিভাগের ৯ জেলায় ৩৭টি স্থাপনায় হামলা হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম। এ বিভাগের পাঁচ জেলায় ২৭টিতে হামলা-ভাঙচুর হয়েছে।

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও ‘না’

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বার্তা আদান-প্রদান হচ্ছে কয়েক দিন ধরেই, চালাচালি হচ্ছে ইমেইল। সব যোগাযোগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বলে আসছে, নিরাপত্তার কারণে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ। ওদিকে আইসিসিও বিসিবিকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে এসে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব। ভারতের নিরাপত্তা নিয়ে বিসিবি যতটা শঙ্কা প্রকাশ করছে, ততটা শঙ্কিত হওয়ার কারণ নেই বলেও দাবি তাদের।

আসন সমঝোতায় শেষ সময়েও টানাপোড়েন

আসন বণ্টন নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের টানপোড়েনের কারণে ১১ দলের আসন সমঝোতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি। যদিও গতকালই এ সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা ছিল।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন

চব্বিশের অভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান বুধবার ‘জনস্বার্থে’ এই রিট মামলা করেন।

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭২ জন

ইসি সচিব বলেন, আজ ১০০ জন প্রার্থী ইসি আপিল করেছিল, আমরা ৭২ জনের আবেদন মঞ্জুর করেছি। এছাড়া ১৭ জনের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। ১০ জনের আপিল আবেদন পেন্ডিং আছে। ৫ দিনে মোট ৩৮০ জন প্রার্থী ইসিতে আবেদন করেছিল। এর মধ্যে ২৭৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এছাড়া ৮১টি আবেদন বাতিল করা হয়েছে। বাকিগুলো পেন্ডিং আছে।’