বাংলাদেশ–ভারত সম্পর্কে নতুন চ্যালেঞ্জ; ক্রিকেট থেকে রাজনৈতিক সংকট?

আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ- ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয় রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সঙ্কটে ঢাকা বা দিল্লী কোন পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের ধারণা বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরো বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই।

তীব্র জ্বলানি সংকটে রেস্তোরা খাতে। এলপিজি সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে খাবারের দাম বাড়ছে, কমছে ক্রেতা। এলপিজি সিন্ডিকেট ভাঙ্গা না গেলে রেস্তোরা খাত টিকিয়ে রাখা যাবে না। বাংলাদেশ রেস্তোরা সমিতি ডিআরইউতে সংবাদ সম্মেলনে বলেন, ট্রেড ইউনিয়নের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু: ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

সম্প্রতি মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বাংলাদেশি এক শিশু আহত হয়। এ ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানায় বাংলাদেশ সরকার। পরে তিনি বিচার নিশ্চিতে সরকার পদক্ষেপ নিবেন বলে জানান।

নির্বাচনি উৎসব শুরু, প্রচারণায় নেই গণভোট

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, তবে সংসদ নির্বাচনের প্রচারণার ভিড়ে গণভোটের বিষয়টি প্রায় উপেক্ষিত। ভোটারদের মধ্যে গণভোট নিয়ে স্পষ্ট ধারণার অভাব রয়েছে এবং বড় রাজনৈতিক দলগুলোও এ নিয়ে তেমন কোনো প্রচার চালাচ্ছে না। কেবল কয়েকটি ছোট দল গণভোটের পক্ষে কাজ করছে, আর সাধারণ মানুষ বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। সংস্কার প্রশ্নে গণভোট গুরুত্বপূর্ণ হলেও প্রচারণার অভাবে এর উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টার্গেট কিলিংয়ে জনমনে আতঙ্ক, ভয়ে প্রার্থীরাও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে 'টার্গেট কিলিং' ও অবৈধ অস্ত্রের ব্যবহারে সাধারণ মানুষ এবং প্রার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও অপরাধীকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ড থামছে না, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩ হাজার ৫০৯ জন খুন হয়েছেন।

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। রায়ে উস্কানি ও সরাসরি হত্যার নির্দেশের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

‘জবাবদিহি নিশ্চিতে ব্যর্থ হওয়ায় রাজনীতিকদের ওপর আস্থা হারাচ্ছে জনগণ’

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন ক্ষমতার ভারে ভারাক্রান্ত হয়ে না যান। রাজনীতিবিদদের ওপর দিনদিন মানুষের আস্থা উঠে যাচ্ছে ‍, সেই আস্থা ফেরানোর দায়িত্ব তাদেরই পালন করতে হবে।