নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
নতুন চারটি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজধানীর উপকণ্ঠে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটি অংশ (এখনো নাম চূড়ান্ত হয়নি) এবং কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে এই চার নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
২৯৯ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট আয়োজনে সারাদেশে ৪২ হাজার ভোটকেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এসব ভোটকেন্দ্রের মধ্যে ২৯৯টিতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেই। এসব ভোটকেন্দ্রে বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৯৬টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। আরও দুজন প্রার্থী পেন্ডিং আছে, সেক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দলটির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
ম্রোদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম
মানববন্ধনে বক্তারা বলেন, ডাকাত জাফর আলম কোনো জাতিগোষ্ঠীর পরিচয়ে নয়, সে একজন সন্ত্রাসী হিসেবেই পরিচিত। জানালি পাড়া ও মেরিনচর এলাকায় দীর্ঘদিন ধরে সে ম্রো জনগোষ্ঠীর জুমচাষের ফসল চুরি করে আসছে। এতে নিরীহ পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমার এলাকা থেকে ইয়াবা পাচারসহ নানা অপরাধে জড়িত এ জাফর।
ঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে ডিএমপি ভাগ করার চিন্তা সরকারের
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার।
অতি গুরুত্বপূর্ণ-ঝুঁকিপূর্ণ কেন্দ্র
সিসি ক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বিশেষ বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
এসব কেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে ছয়টি সিসি ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি
তিনি বলেন, আমরা যখন এই উদ্যোগ নেই, তখন জানতাম এর মধ্যে বহু ঝামেলা ও চ্যালেঞ্জ আসবে। আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছিলাম। কিন্তু আমাদের শপথ ছিল এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার। ১২২টি দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, আইন এবং পোস্টাল সিস্টেমকে এক সুতোয় গাঁথা ছিল বিশাল চ্যালেঞ্জ। আমাদের টিম নিরলসভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে।
দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল' অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহেদি বেনচেলাহসহ তিন সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
আমরা হ্যাঁ ভোটের জন্য কোনো মানুষকে জোর করবো না : পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যে পরিস্থিতিতে দেশের পরিবর্তন এসেছে এবং যে পরিকল্পনার আকাঙ্ক্ষায় যারা পরিবর্তন এনেছেন, তারা যা ব্যক্ত করেছেন তা সিলেক্ট করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা হ্যাঁ ভোটের জন্য সরাসরি বলছি। খেয়াল করে দেখবেন সংসদ নির্বাচনের বিষয়ে আমরা পক্ষপাতিত্বমূলক কথা বলবো না। কিন্তু গণভোটের বিষয়ে সত্যিকার অর্থে আমরাও একটি পক্ষ। আমরা চাই হ্যাঁ জয়যুক্ত হোক। কিন্তু সেটা মানুষের ইচ্ছার মাধ্যমেই হতে হবে।
বিএনপি-জামায়াতের ৮ নেতাকে নিরাপত্তা দিতে বলল ইসি
তারা হলেন- জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা, মোবাইল কোর্ট নামছে ২৫ জানুয়ারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে কঠোর অবস্থান নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে এসব এলাকায় হর্ন বাজালে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো : শারমিন এস মুরশিদ
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শারমিন এস মুরশিদ বলেন, গণভোটের বিষয়ে সরকারের নিরপেক্ষতার জায়গা নেই। হয় আমি গণঅভ্যুত্থানের পক্ষে, এই ছেলে-মেয়েদের পক্ষে, জুলাই শহীদদের পক্ষে। হয় আমি হাদির পক্ষে, হয় আমি নতুন বাংলাদেশ চাই, অথবা চাই না। আমার দেশে এরকম কিছু মানুষ আছে হয়তো, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের উপকারভোগী, তারা হয়তো গণভোটে 'না'-এর পক্ষে। তারা মূলত পরিবর্তনটা চায় না। তারা নতুন বাংলাদেশ চায় না।
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির কাছে অর্থ দাবি, প্রতারক গ্রেপ্তার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে মো. শামিম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
ভোটের রিকশা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে
এ সময় পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটের রিকশা মানুষের দোরগোঁড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে। গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সড়ক প্রচারের উদ্যোগ শহর ও উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লিবিয়ায় পোস্টাল ব্যালট পৌঁছানো শুরু হয়েছে
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ সোমবার (১৯ জানুয়ারি) লিবিয়া পোস্টের সংশ্লিষ্ট বিভাগের পরিচালকের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেন।
বৈঠকে নিবন্ধিত প্রবাসী ভোটারদের নিকট দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট বিতরণ এবং ভোট প্রদান শেষে ফেরত খাম যথাসময়ে বাংলাদেশে প্রেরণের বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। আশা করা যাচ্ছে, শিগগিরই লিবিয়ায় অবস্থানরত সব নিবন্ধিত ভোটার তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করতে সক্ষম হবেন।
ইসি কী করছে জানতে চায় সুইডেন, বুধবার জানা যাবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা
সচিব জানান, ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি মূলত নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমরা কমিশন কর্তৃক গৃহীত প্রস্তুতিসহ সম্প্রতি শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে তাদের জানিয়েছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘মিস-ইনফরমেশন’ (ভুল তথ্য) এবং ‘ডিস-ইনফরমেশন’ (অপপ্রচার) ইসি কীভাবে হ্যান্ডেল করছে, সে বিষয়ে তারা গভীর আগ্রহ দেখিয়েছেন।
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ১৩টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত ৮ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। প্রত্যাহারকারীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন।
জঙ্গল সলিমপুরে অভিযান, হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম মোতালেব হোসেন ভূঁইয়া। তিনি র্যাব–৭–এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
সংখ্যালঘু সংশ্লিষ্ট ঘটনা ৬৪৫টি, এর মধ্যে সাম্প্রদায়িক ৭১টি
বাংলাদেশে সংখ্যালঘু–সংশ্লিষ্ট যেসব অপরাধমূলক ঘটনার কথা জানা গেছে, সেগুলোর অধিকাংশই সাম্প্রদায়িক সহিংসতা নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশে সবার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ সালে পুলিশের নথি পর্যালোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। যাচাই করা এফআইআর, জিডি, চার্জশিট এবং সারা দেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
শাকসু নির্বাচন স্থগিত, সাড়ে ১২ ঘণ্টা পর মুক্ত উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর কাঙ্ক্ষিত শাকসু নির্বাচন হাইকোর্টের আদেশে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যসহ কর্মকর্তাদের প্রশাসনিক ভবনে সাড়ে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। নির্বাচন নিয়ে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও সংবাদ সম্মেলন লক্ষ্য করা গেছে। এরই মধ্যে ৮ জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিলে রাত ১টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও আজ পুনরায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
আচরণবিধি ভাঙছেন সব দলের প্রার্থীরাই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর আগেই বড় দলগুলোর প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। ৩৯টি জেলার তথ্যানুযায়ী, অন্তত ২৭টি জেলায় ৭৩ জন প্রার্থীকে শোকজ করা হয়েছে, যার মধ্যে বিএনপির ৩৫ জন ও জামায়াতের ১৮ জন রয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হলেও কোথাও কোথাও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিলবোর্ড ও আগাম প্রচার নিয়ে এনসিপি এবং শোকজ দেওয়ার এখতিয়ার নিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ও তদন্ত কমিটির মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছেন।
অপরাধচিত্র ২০২৫ঘরে ডাকাতি, পথে ছিনতাই, মামলা বেড়েছে ৩৯%
২০২৫ সালের অপরাধচিত্র অনুযায়ী বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের তথ্যানুসারে, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা বেড়েছে ৩৯% এবং অপহরণের মামলা রেকর্ড ৭১% বৃদ্ধি পেয়েছে। যদিও পুলিশ দাবি করছে মামলা করা সহজ হওয়ায় এই সংখ্যা বেড়েছে, তবে অপরাধ বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। পাশাপাশি মব জাস্টিস বা গণপিটুনিতে ১৯৭ জন নিহত এবং রাজনৈতিক সহিংসতায় খুনের ঘটনা জনমনে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। একটি জরিপমতে, ৬০ শতাংশ মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ মনে করছেন।
ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে
আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে আইনি জটিলতা ও উচ্চ আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন। যদিও ব্যাংক ও অন্তর্বর্তী সরকার ঋণখেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানের কথা বলেছিল, তবে উচ্চ আদালতের নির্দেশে ৩১ জন এবং ইসির আপিল শুনানিতে আরও ১৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
অন্যদিকে, ঋণখেলাপির দায়ে ৬৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এ তালিকায় বিএনপি ও জামায়াতের একাধিক নেতা রয়েছেন। নির্বাচন কমিশনের এই নমনীয়তাকে অর্থনীতিবিদ ও বিভিন্ন রাজনৈতিক দল নেতিবাচক হিসেবে দেখছে, যা ভবিষ্যতে ঋণ খেলাপি সমস্যাকে আরও উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হঠাৎ আলোচনায় শরিয়াহ আইন
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যে বিদ্যমান আইন ও সাংবিধানিক কাঠামোয় দেশ পরিচালনার ইঙ্গিত পাওয়া গেছে, যাকে খ্রিষ্টান প্রতিনিধি দল ‘শরিয়াহ আইন না করার আশ্বাস’ হিসেবে প্রচার করেছে। এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ একে ‘আদর্শিক চ্যুতি’ হিসেবে অভিহিত করে জামায়াতের সাথে দূরত্ব বজায় রাখার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভোটারদের আস্থা অর্জন করতে জামায়াত যেখানে কৌশলগত নমনীয়তা দেখাচ্ছে, সেখানে ইসলামী আন্দোলন নিজেদের কট্টর ইসলামী শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে।