ইসলামপন্থীদের ভোট তিন বাক্সে বিভক্ত

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া ২৬৮ আসনে তারা নির্বাচন করবে। বাকি ৩২টি আসনে দলটি পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে। অর্থাৎ ৩০০ আসনেই ইসলামী আন্দোলন ভোটে থাকছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হলো। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত ‘তিন বাক্সে’ বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা-কীভাবে পড়ে, সেটি এখন দেখার বিষয়।

সাহস, দেশপ্রেম ও নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া

সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো প্রতিহিংসামূলক মনোভাব প্রকাশ করেননি তিনি। স্বাধীন সাংবাদিকতা ও নীতিনিষ্ঠাকে সম্মান করার পাশাপাশি রুচিশীলতা, মার্জিত নেতৃত্ব ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের রাজনীতিতে অনন্য খালেদা জিয়া। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

খালেদা জিয়া স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল শুক্রবার বিকেলে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। এই শোকসভায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক, সম্পাদক, কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এই শোকসভায় বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে খালেদা জিয়ার নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা।

দেশে এলপিজি আমদানি কমেছে দেড় লাখ টন, দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা

দেশে প্রতিবছর ১০ শতাংশের বেশি হারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদা বাড়ে। তাই বাজারে সরবরাহ বাড়াতে হয়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে আমদানি বেড়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার টন। আর আগের বছরের তুলনায় গত বছর আমদানি কমেছে প্রায় দেড় লাখ টন। বছরের শেষ তিন মাসে আমদানি কমার হার ছিল বেশি। এতে এলপিজির বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে।

উত্তরায় ভবনে আগুন, নিহত ৬

রাজধানীর উত্তরায় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর একটি সাততলা আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশে বাড়ছে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে নারী, শিশু ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ‘বর্ষা বিপ্লব’-এর পর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রাক্কালে এই হামলাগুলো মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই তুলে ধরছে। গত ১৪ জানুয়ারি এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতা-কর্মী খুন

তফসিল ঘোষণার পর গত ৩৬ দিনে সারা দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা–কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির নেতা-কর্মীই বেশি। আর হত্যাকাণ্ডগুলোর বেশির ভাগই ঘটেছে অবৈধ অস্ত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ‘প্রস্তুত’ থাকার কথা বললেও ভোটের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট হতে পারছেন না রাজনীতিবিদ ও পর্যবেক্ষকেরা।

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই: আলী রীয়াজ

আলী রীয়াজ বলেন, সাবেক বিচারপতি, সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে সরকার। তাদের অভিমত অনুযায়ী, সংবিধান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫—কোনোটিতেই সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই।