২০১৮ সালের ভোট হয় রাত ১০টা-৩টার মধ্যে

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতেই সারা দেশে ৮০ শতাংশ কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্সে ভরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে শুরু হয় সিল মারা। চলে রাত ৩টা পর্যন্ত।
আওয়ামী লীগকে জেতাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবে ‘রাতের ভোট’ করার পরামর্শ দিয়েছিলেন তখনকার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, যিনি পরে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে এ কথাগুলো বলা হয়েছে।

জোটে ভাঙনের শঙ্কায় জামায়াত-চরমোনাই, বিকল্প ভাবনায়

আসন বণ্টনের দ্বন্দ্বে জোট ভাঙলে বিকল্প নির্বাচনী কৌশল কী হবে– তা খুঁজছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। জামায়াত সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এনসিপি এবং মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্য দলগুলোকে নিয়ে জোট রক্ষার চেষ্টা চলছে। ইসলামী আন্দোলন আভাস দিয়েছে, জামায়াতের সঙ্গে সমঝোতা না হলে বাংলাদেশ খেলাফত এবং জোটের অপর তিন ধর্মভিত্তিক দলকে নিয়ে নতুন জোট হতে পারে।

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল

আজ ক্যাবিনেটে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদিত হয়েছে। আশা করি, আগামী পাঁচ-সাত দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলি থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি— ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ড। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কোনো ফৌজদারি দায়-দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে।

গণভোট নিয়ে জনসচেতনতা তৈরিতে জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা

সভায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ভিডিও ক্লিপ তৈরি করেছে। তৃণমূল পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, তার মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব এবং জুলাই সনদের বিস্তারিত প্রস্তাবসমূহ পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। 

যশোরসহ তিন জেলায় মাঠে থাকবে ২৯ প্লাটুন বিজিবি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোপালগঞ্জ, নড়াইল ও যশোর এই তিন জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সেই লক্ষ্যে বিগত দুই মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কি.মি. সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে অধীনস্থ আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামস্থ একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টহল দল মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সিলেটে ঝোপের ভেতরে মিলল ভারতীয় অস্ত্র

পুলিশ জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জালালাবাদ থানা এলাকার লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বসতবাড়ির সীমানাপ্রাচীরের বাইরে বৈদ্যুতিক ট্রান্সমিটার-সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্রটি ভারতীয় ‘গ্লোবাস’ ব্র্যান্ডের কালো-ছাই রঙের পুরাতন একটি এয়ার পিস্তল। পিস্তলটি একটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

জামালপুর-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস | Jamalpur Election | Election 2026 | Somoy TV । বিএনপির গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থী।