জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে

অনেক টানাপোড়েন, দেনদরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও এর নাম দেওয়া হয়েছে '১১-দলীয় নির্বাচনী ঐক্য'। তবে এই উদ্যোগে শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সমঝোতা হয়নি। দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসেন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১টি আসনে ও জাগপা ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও তারা নির্বাচন করছে না। জানা গেছে, নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে দল দুটির নেতাদের অন্যভাবে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

জুলাই গণঅভ্যুত্থান কারীদের দায়মুক্তির অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়।

হাদী হত্যা: অভিযোগপত্রে না রাজি

দেশব্যাপী আজ বিক্ষোভের ডাক

ইনকিলাব মানুষের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

উত্তরায় আবাসিক ভব‌নে আগুন: নিহতের সংখ্যা বে‌ড়ে ৬ 

রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ মোট তিনজন রয়েছেন। ত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। 

পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই 

প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনা-১ ও ২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আগামী নির্বাচনে নরসিংদী-৫ আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল| Election | Narsingdi | Jamuna TV । তিন দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী-৫ সংসদীয় আসন। আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সহ-সভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় তার। অন্যদিকে, দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী।

সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ জনের, নামঞ্জুর ২১

তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ২১টি আপিল আবেদন নামঞ্জুর হয়। এছাড়া শুনানিতে চারটি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন

প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

রাজধানীর চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে মুগদা থানা ১৮, যাত্রাবাড়ী থানা ১৩, শেরেবাংলা নগর থানা চার ও রূপনগর থানা ১৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।