জামায়াতের আমিরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জনগণের প্রতি জামায়াতের শতভাগ আস্থা- আমীর
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামায়াত। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন জনগণের প্রতি জামায়াতের শতভাগ আস্থা আছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, দু-একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে। জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন আমির।
বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন নিয়ে নতুন তথ্য দিয়েছে চারটি সংস্থার সম্মিলিত এক জরিপে। নতুন এই জরিপ দাবি করছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
ভোট বিষয়ে প্রশাসন ও মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াত আমিরের
নির্বাচন সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে বলেন, অভ্যুত্থানের সময়ে সবার ভূমিকা জনগণ মনে রেখেছে। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে ১১ দলীয় জোটের আসন সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি। জানান দু'একদিনের মধ্যেই সবকিছু খোলাসা হবে।