বাহরাইনের বাসায় পোস্টাল ব্যালটের সেই ঘটনা তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট বিতরণের যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিককদের প্রশ্নে তিনি বলেন, “আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে, এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক আসলে ফলাফল কী দাঁড়ায়।”
বাহরাইনের ‘জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ’ করা হচ্ছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।