প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী

‎এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।

ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত জোট

নির্বাচনী রাজনীতিতে পারস্পরিক সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নির্বাচনী (বরিশাল-৫) আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। ইসলামী আন্দোলনের ঐক্য গঠনে ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জোটের অন্যতম শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।