ভোটের আগাম জরিপে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই| সাম্প্রতিক জরিপে বিএনপি জামায়াতের ভোটের ব্যাবধান দেখানো হয়েছি ১ শতাংশ।

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেতে পারে। এমন প্রেক্ষাপটে দলটির সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন কূটনীতিকরা। ওয়াশিংটন পোস্ট–এর হাতে পাওয়া অডিও রেকর্ডিং থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের

নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আসে তবে তার পরিণতি ৫ আগস্টের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ হাইস্কুল মাঠে আয়োজিত ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, এ দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি আজ নতুন কোনো পোশাক পরে আমাদের সামনে আসে, তবে ৫ আগস্টের মতো একই পরিণতি তাদের ভোগ করতে হবে। বহু ত্যাগ আর কোরবানির বিনিময়ে আজকের এই অবস্থান।

বগুড়া

শহীদ রাতুলের কবর জিয়ারতে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

গুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ‘জুলাই যোদ্ধা’ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বগুড়া-৬ (সদর) আসনের এই প্রার্থী শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারতে অংশ নেন।

সাংবাদিকদের জামায়াত আমির

‘মব’ করে জনমত প্রভাবিত করার দিন শেষ

রাজধানীর পীরেরবাগে জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ।’


চাঁদাবাজি, দুর্নীতি নিয়ে আমাদের স্লোগান 'জিরো টলারেন্স': খালিদুজ্জামা

জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামান দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি পিএসসি, স্বাস্থ্যখাত ও অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থায় মেধার মূল্যায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তরুণ প্রজন্মের উন্নয়নে উন্নত প্রশিক্ষণ এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা তুলে ধরেছেন। এছাড়া, শিশু ও বৃদ্ধদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং নারীদের জন্য নিরাপদ শহর গড়ার মাধ্যমে একটি সুস্থ ও উন্নত সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। অবশেষে, তিনি দেশের সার্বিক সংস্কার ও সমৃদ্ধির লক্ষ্যে জনগণকে জামায়াতে ইসলামীকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

রাজধানীতে জামায়াত প্রার্থীদের প্রচারণা; নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে ঢাকা-১৫ আসনের নির্বাচনী জনসভার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে, যেখানে নেতাকর্মীরা 'দাঁড়িপাল্লা' প্রতীকের সমর্থনে উৎসাহের সাথে সমবেত হচ্ছেন। এই সমাবেশে জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান তার নির্বাচনী ইশতেহার ও আগামীর বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি তিনি পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরে বিভিন্ন জনসভায় অংশ নেবেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। ঢাকার বাইরের এই সফর শেষে তিনি পুনরায় রাজধানীতে ফিরে বিভিন্ন আসনে গণসংযোগ চালিয়ে যাবেন এবং দেশবাসীর কাছে দলের কর্মপরিকল্পনা পৌঁছে দেবেন। মূলত দলীয় প্রধানের এই দেশব্যাপী সফর ও জনসভার মধ্য দিয়েই জামায়াত তাদের নির্বাচনী কার্যক্রমকে বেগবান করার পরিকল্পনা করেছে।

দেশকে জুলুম মুক্ত করব- আমীর হামজা

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়ের প্রচারণা

নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারি জামায়াতের ভূমিধস বিজয় হবেঃ ব্যারিস্টার আরমান

জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ডা. তাহেরঃ হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকারীদেরই ভারত বন্ধু মনে করে

ব্যারিস্টার আরমানঃ আমাকে নামাজের সময় বলা হতো না, দিন না রাত বুঝতে পারতাম না