জামায়াত প্রার্থীর সামনে বিএনপি কর্মীর গলা কাটার হুমকি
নেত্রকানার কেন্দুয়া
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতে প্রতিপক্ষকে গলা কেটে ফেলার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হুমকিদাতা হিসেবে দেখা গেছে তার ভাতিজা জাকারিয়া নিয়োগীকে, যিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষক বলে পরিচিত। গত বৃহস্পতিবার উপজেলার বঙ্গবাজারে এক প্রতিবাদ সমাবেশের ১১ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়—‘খুঁজে বের করতে হবে, আর আপনারা আজ থেকেই চিন্তা করেন, ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয়, গলা কাইট্টা ফালা হবে। আমার চাচার দিকে আঙুল তুললে…’
প্রশাসনে জামায়াতের ভূত!
দীর্ঘদিন যাবত অন্তর্বর্তী সরকারের দিকে সচেতন নাগরিক মহলের আঙুল এবং বহুল আলোচিত-সমালোচিত বিষয়টি হচ্ছে, সরকারি আমলাতন্ত্র বা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে পরিকল্পিত জামায়াতীকরণ। এবার পোস্টাল ব্যালট সংগ্রহ করে জামায়াতের কব্জায় নেয়া থেকে স্পষ্টতই বোঝা যায় নির্বাচন কমিশনের (ইসি) প্রশাসনও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কব্জায় নিয়েছে জামায়াত। তার মানে দাঁড়ায় জামায়াতের ভূতের লম্বা হাত! নাগরিক মহলের মাঝে ঘুরেফিরে আলোচনায় উঠে আসছে, নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট জামায়াতের হাতে কব্জায় যাওয়ার পর আরো কি কি তেলেসমাতি দেখার বাকি আছে