১০ দলীয় জোটে যুক্ত হলো লেবার পার্টি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।

নির্বাচনে আসন সমঝোতা না হওয়ায় ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেলে তা ১০ দলীয় জোটে পরিণত হয়।

জনগণের অধিকার রক্ষায় ১০ দলীয় ঐক্যবদ্ধ শক্তি মাঠে নেমেছে: হাসনাত আব্দুল্লাহ

কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না: শফিকুর রহমান

ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর জমজমাট প্রচার

বাংলাদেশে আর আধিপত্যবাদী আগ্রাসন বরদাশত করবো না: জামায়াত আমির

ঢাকা-১৭ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। এই আসনে প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াত আমির

সিরাজগঞ্জের গরুর দুধ গুঁড়া দুধে পরিণত করে সারাবিশ্বে রপ্তানি হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশে দুগ্ধজাত খাবার বাহির থেকে আমদানি করতে হয়। এই সিরাজগঞ্জের গরুর দুধ গুঁড়া দুধে পরিণত করে সারাবিশ্বে রপ্তানি হবে। আমরা আবার এই অঞ্চলের তাঁতশিল্পকে পুনর্জীবিত করব ইনশা আল্লাহ।

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া করেছেন আমির হামজা । আমির হামজা কুষ্টিয়ায় জামায়াত মনোনিত এমপি প্রার্থী।

ডা. শফিকুর রহমান

অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি

বগুড়ায় এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামী বাংলাদেশের মূল ভিত্তি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতিকে ঐক্যবদ্ধ করার যে তিনটি শর্ত দিলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেছেন। তিনি জানান যে একক কোনো দলের পক্ষে দেশ গঠন সম্ভব নয়, তাই সবাইকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হবে। এই জাতীয় ঐক্যের জন্য তিনি তিনটি প্রধান শর্ত দিয়েছেন: ব্যক্তিগত ও রাজনৈতিক পর্যায়ে দুর্নীতিমুক্ত থাকা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিগত ৫৪ বছরের দুঃশাসন ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো।

কৃষি ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উত্তরবঙ্গকে দেশের কৃষি রাজধানী হিসেবে গড়ে তোলা, কৃষকদের বিনা সুদে ঋণ ও আধুনিক প্রযুক্তি প্রদান এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পর্যাপ্ত হিমাগার তৈরির প্রতিশ্রুতি দেন। এছাড়া, দেশের প্রতিটি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি। সামগ্রিকভাবে, তিনি একক শাসনের পরিবর্তে আলেম-ওলামা, দক্ষ জনশক্তি এবং দেশপ্রেমিক দলগুলোর সমন্বয়ে একটি বৈষম্যহীন ও জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

মিথ্যা আশ্বাস দেব না - জামায়াত আমীর

আবু সাঈদদের ‘আমানত’ জীবন দিয়ে হলেও রক্ষা করব: জামায়াত আমির

তিস্তাসহ মরা নদীগুলোর জীবন ফেরাতে চাই: শফিকুর রহমান

সব পেশায় নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করবো: জামায়াত আমির

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না: জামায়াত আমির

দেবহাটায় জামায়াতের প্রতীক ছিড়ে ফেলার অভিযোগ

সাতক্ষীরার দেবহাটায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সংবাদটির মূল অংশ হলো—উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এসব প্রচার সামগ্রী নষ্ট করে দেয়, যা নিয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের মৌখিকভাবে জানিয়েছেন।

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

দেশ গড়ার কাজে সমানতালে অবদান রাখবে নারীরা: জামায়াত আমির

‘দুর্নীতিবাজরা রঙিন স্বপ্ন দেখিয়ে জনগণকে চতুর্থ আসমানে পৌঁছে দিচ্ছে’