পাঁচ বিভাগ ও সীমান্তবর্তী আসনে গুরুত্ব জামায়াতের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে দেশের উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। ভোট সামনে রেখে ১০ দল মিলে জোট করলেও শরিক দলগুলোতে এই অঞ্চলের আসনে খুব কম ছাড় দিয়েছে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে মাত্র চারটি ছেড়েছে শরিকদের। আর রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে শরিকদের জন্য ছেড়েছে তিনটি। আরও একটি বিভাগে আসন বণ্টনে জামায়াত ছাড় দেয়নি বললেই চলে। সেটি হলো খুলনা। এ বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩৫টিই নিজেদের প্রার্থীর জন্য রেখেছে।
এর পরে চট্টগ্রাম ও সিলেট বিভাগকে গুরুত্ব দিয়েছে জামায়াত। চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনের মধ্যে জামায়াত রেখেছে ৩৩টি। এর মধ্যে আবার দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দলটি। দক্ষিণ চট্টগ্রামের ১০টি আসনের সব ক’টিই নিজেদের প্রার্থীদের জন্য রেখেছে। সিলেটে ১৯টির মধ্যে জামায়াত ১০টি নিজেদের প্রার্থীদের দিয়েছে।
জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি, মামুনুল
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় দলটিকে দেওয়া ৪৪ আসন থেকে ভাগ চাইছে এনসিপি এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাস্তবায়ন অব্যাহত রাখবে জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ব্রুস সোয়ার বৈঠক করেছেন। শুক্রবার সকালে ভার্চুয়ালি পৃথকভাবে এই বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারলে দেশটির সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন অব্যহত রাখবে।
জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই কূটনীতিক। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আলোচনা নিয়মিত যোগাযোগের অংশ| BD Politics | NEWS24
জামায়াত প্রার্থীদের আয় সীমিত, শিক্ষায় সমৃদ্ধ
কুমিল্লায় জামায়াত প্রার্থীদের আয়ের উৎস সীমিত কিন্তু শিক্ষায় তারা সমৃদ্ধ। জেলার সাতটি আসনের প্রার্থী ব্যবসায়ী, তিনজন শিক্ষক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে জামায়াত ১০টিতে প্রার্থী দিয়েছে। তাদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর।
২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতে ইসলামির | Ahsanul Mahboob Zubair | Jamaat e Islami | নির্বাহী কমিটির মিটিংংয়ে পলিসি পেপার ও মেনিফেস্টো নিয়ে আলোচনা। ২০ জানুয়ারি জাতির সামনে উপস্থাপন করা হবে জামায়াতের বিস্তুারিত পলিসি।
জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা
শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুক হালিম ও এহসানুল মাহবুব জোবায়েরের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী ফরম পূরণ করেন।
শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে অসংগতি দেখেন না মামুনুল হক
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রচলন করবে না, এর ব্যাখ্যা কীভাবে দেবেন? জবাবে মামুনুল হক বলেন, জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে। এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটিই জামায়াত আমির বলেছেন। এ কথার মধ্যে কোনো অসংগতি নেই।