সমঝোতায় লিখিত নীতিমালা ও কিছু ‘ওপেন আসন’ রাখার প্রস্তাব এবি পার্টির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের আসন সমঝোতা প্রক্রিয়ায় নারী নেতৃত্ব ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি একটি লিখিত রাজনৈতিক নীতিমালা প্রণয়ন এবং কিছু আসন ‘ওপেন’ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পার্টি। দলটির মতে, স্পষ্ট নীতিগত কাঠামো ছাড়া এই সমঝোতা কার্যকর ও গ্রহণযোগ্য হবে না।
যশোর-৩: এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ আদালতের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত যশোর-৩ (সদর) আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি রিট আবেদনের প্রেক্ষিতে যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দেন।
এনসিপিনেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে গেলে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি নির্বাচনি কর্মকর্তারা। তারা সেসময় জানিয়েছেলেন, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় জুয়েলের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
২৫৩ আসনে ১০ দলের প্রার্থী ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এতে জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।
ঝালকাঠি-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন লেবার পার্টির চেয়ারম্যান
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।