জোটের ২৩ ও উন্মুক্ত ৬ আসনে নির্বাচন করবে বাংলাদেশ খেলাফত মজলিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২৯ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে ১০ দলীয় নির্বাচনি জোটের ২৩ আসনে এবং উন্মুক্ত ভিত্তিতে জোটের অন্য দলের সঙ্গে ছয় আসনে নির্বাচন করবে দলটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’র সমঝোতার আলাপের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন।
হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত নেতার মনোনয়ন প্রত্যাহার
শাহ মোহাম্মদ মাহফুজুল হক ঢাকা পোস্টকে বলেন, জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শন করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নিজের নিষ্ঠা ও দায়বদ্ধতা বজায় রেখে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
এর আগে, উপজেলা সদরে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে হান্নান মাসউদকে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম এবং সঞ্চালনা করেন জামায়াত মনোনীত হাতিয়া পৌরসভা মেয়র প্রার্থী শাব্বির আহমেদ তাফসীর।