মব করে দুই জনকে হত্যা, ৫ মাস পর এবি পার্টির নেতা গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে গত বছরের ৯ আগস্ট চুরির মিথ্যা অপবাদে রূপলাল দাস ও প্রদীপ দাসকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ পাঁচ মাস পর মূলহোতা ও উপজেলা এবি পার্টির সদস্য সচিব ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক প্রথা অনুযায়ী মদ নিয়ে ফেরার পথে ওই দুজনকে ভ্যান চোর সাজিয়ে স্কুল মাঠে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছিল, যার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করে পুলিশ। নিহতদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সন্ধ্যায় ঘনিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভাসানচর নোয়াখালীরই থাকবে: হান্নান মাসউদ

তিনি বলেন, ২০১৭ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ভাসানচর দ্বীপটি নোয়াখালীর। পরে সেখানে নোয়াখালীর তথা হাতিয়া উপজেলার অর্থ-সম্পদ এবং প্রচুর বরাদ্দ ব্যয় করে ভাসানচরকে বসবাসের উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। সেখানে নোয়াখালী বনবিভাগ বনায়ন করে দ্বীপকে রক্ষা করেছে। এখন কেউ এসে দ্বীপের দাবিদার হয়ে যাবে তা হতে পারে না।

হান্নান মাসউদ বলেন, সরকার যদি কোনো কারণে যৌক্তিক কারণ দেখিয়ে এটি সন্দ্বীপের অংশে দিতে চায় তাহলে নোয়াখালীকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তার পরই নিতে পারবে। অন্যথায় আমরা কোনোভাবেই আমাদের এ দ্বীপ সন্দ্বীপকে নিতে দেবো না।