চট্টগ্রাম-৮ আসন

এনসিপিকে সমর্থন, জামায়াত প্রার্থী আবু নাসেরের মনোনয়ন প্রত্যাহার

লিখিত বক্তব্যে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করায় ডা. আবু নাসের মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।

রিকশা পেলেন মামুনুল হক

ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক পেয়েছেন বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী মামুনুল হক। একই আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।