আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামুনুল হককে ইসির শোকজ
সংশোধিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। তবে, নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা চালানোয় মামুনুল হকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনেই নিজ দলের লিফলেট বিতরণ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।