নির্বাচনে কোনো জোটেই আর যাবে না ইসলামী আন্দোলন
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি; বরং মনোনয়ন জমা ও বৈধ হওয়া ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে। আর যেসব আসনে নিজেদের প্রার্থী নেই সেসব আসনে দলের নীতি-আদর্শের সঙ্গে মিলে যায় এমন কোনো প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানাবে দলটি। ইসলামী আন্দোলনের নেতারা জানান, দলটির ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে ফেরার কোনো সম্ভাবনা নেই।