১১ দলে থাকা না থাকার সিদ্ধান্ত দু-একদিনেই জানানো হবে: ইসলামী আন্দোলন | BD Politics | Jamuna TV
১১ দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তবে ইসলামী দল ও সমমনা দলগুলোর ঐক্য ধরে রাখতে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি।
‘জনমত জরিপ কারা করছে, এইগুলো মানুষ কিন্তু বুঝে’ | NEWS24
ভাওতাবাজি জরিপ দিয়ে নির্বাচনের পথরেখা নির্ধারণ কররে আমাদের বিপদ হবে।
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর
তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা দিয়ে এসেছেন, তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন। এই আলোচনা নির্বাচনের পরেও হবে। জাতীয় সরকারের ব্যাপারেও তিনি কথা বলেছেন। জামায়াতের আমির বলেছেন- খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তবে সেই ঐক্যের পাটাতন খালেদা জিয়ার জীবদ্দশাতেই ভেঙে দেওয়া হয়েছে। সেই পাটাতন আবার মেরামত করার জন্য বলেছেন জামায়াতের আমির। এটা ইসলামী আন্দোলনের মধ্যে একটু সংশয় তৈরি করেছে, জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে কি না।