জামায়াত, এনসিপিসহ চার দলকে সতর্ক করলো ইসি| NTV News । ঢাকায় প্রার্থীতা প্রত্যাহার করলো ১৮ জন । তবে বিএনপির বিদ্রোহীরা প্রত্যাহার করেনি বলে জানা যায়।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট দিলে নতুন দেশ গড়ার দরজা খুলে যাবে: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। প্রধান উপদেষ্টা গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ টেলিভিশনে ভিডিও বার্তা দেন। এতে তিনি গণভোটকে দেশ গড়ার সুযোগ অভিহিত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।