পরীক্ষা শুরু, ফাইনাল হবে ১২ ফেব্রুয়ারি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই নির্বাচনকে ভবিষ্যতের জন্য আদর্শ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, নির্বাচনে প্রযুক্তির ব্যবহারসহ ত্রিস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইসি সচিব জানান, ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। সেনাবাহিনী প্রধান লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।