ট্রান্সকম গ্রুপের সিইও সিমিনসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ তিনজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হকের দায়ের করা একটি মামলায় এই আদেশ দেওয়া হয়। মামলায় সিমিন রহমানের বিরুদ্ধে শেয়ার ও সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সিমিন রহমান ছাড়াও পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন ট্রান্সকমের শীর্ষ কর্মকর্তা কামরুল হাসান ও ফখরুজ্জামান ভূঁইয়া।