দেশে ২০২৫ সালে পৃথক হামলার ঘটনায় ৬০১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই হিসাবে প্রতি মাসে আহত হন ৫০ জন। প্রতিদিন একজনের (১.৭) বেশি হামলার শিকার হয়েছেন। মাঠ পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সামাজিক ও রাজনৈতিক বিরোধের পাশাপাশি চলমান ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে উচ্ছৃঙ্খল জনতার দলবদ্ধ হামলায় আহত হয়েছেন তাঁরা।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা
এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বুঝাচ্ছি— স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। আরও কিছু কিছু কাজ করা যেতে পারে, সেগুলোর অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন।
আওয়ামী লীগকে জয়ী করতে গত ৩ নির্বাচনে গোয়েন্দা সংস্থার অনেকে ছিলেন ‘স্বপ্রণোদিত’: প্রতিবেদন
দেশ-বিদেশে নানা কারণে আলোচনায় আসা ওই তিন নির্বাচনের ‘দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড’ তদন্তে গঠিত ‘জাতীয় নির্বাচন তদন্ত কমিশন’ এর পূর্ণাঙ্গ প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরে নির্বাচনের সব ধরনের কাজে সব গোয়েন্দা সংস্থার ভূমিকা বন্ধ করার সুপারিশ করা হয়।
বাহরাইনের পোস্টাল ব্যালট ইস্যুতে যা জানালো ইসি | Ekattor TV
নির্বাচন কমিশন সচিব জানান, ব্যালটগুলো পেয়ে প্রবাসীরা আনন্দে ছবি তুলেছেন। এখানে অনিয়মের কিছুই হয়নি।
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক | Army Raid | Channel 24
ত্রুটিবিহীন নির্বাচন নিশ্চিতের আহ্বান ডিএমপি কমিশনারের
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা, সে বিষয়ে পুলিশকে সতর্ক নজর রাখতে হবে।
নিষিদ্ধ কোনও সংগঠন যেন নির্বাচনি পরিবেশ নষ্ট করতে না পারে এবং কোনও ঘটনাকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়েও কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
নির্বাচনী হলফনামা: গোপালগঞ্জ প্রার্থীদের আয়-সম্পত্তির যত অসঙ্গতি | Election | Gopalganj |Channel 24
গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট হয়েছে
পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক রাখা প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইট ইজ অ্যা মিস, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না এই কারণে যে, ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে, আমাদের যে গ্যাজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট করা হয়েছে।