মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে আসছে মাদক; জড়িত প্রশাসন? নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেয়া সার, সিমেন্ট, কয়লাসহ বিভিন্ন পন্য। বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ। সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ, রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা। জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ, জ্বালানি নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। পাশাপাশি এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‘মহেশখালীকে কেন্দ্র করে প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য সম্ভাবনা’ কাজে লাগানো সম্ভব। সকালে, বিডা আয়োজিত সেমিনারে, সাপ্লাই চেইন সচল রাখার তাগিদ উঠে আসে।
দেশের মানি-চেঞ্জারদের জন্য লাইসেন্স নবায়নের ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্স নবায়ন করতে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এতদিন নবায়ন ফি ছিল পাঁচ হাজার টাকা।
তরুণরা অনেকে জিতে আসবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যত- এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে, দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন,এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়।চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেনো উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।
তিন ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো হেল্পলাইন। সিআইডি ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করতে চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল-ফ্রি হেল্পলাইন ১ ৩ ২ ১ ৯। মঙ্গলবার সকালে মালিবাগ সিআইডি সদর দপ্তরে এটি উদ্বোধন করা হয়। এসময় সিআইডি প্রধান বলেন, কোন বাচ্চা হারিয়ে গেলে এই অ্যালার্টের মাধ্যমে হারানো শিশু বাচ্চার সব তথ্য পুলিশ স্টেশন, ফেসবুক, টুইটার, এটিএম বুথ, মেট্রোরেলসহ সব জায়গায় দ্রুত ছড়িয়ে দেয়া হবে।
যৌথবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। পরিবার ও দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে নির্যাতনে তার মৃত্যু হয়েছে, তবে সেনাবাহিনী দাবি করেছে তিনি স্ট্রোকে মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
অভিযানে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে আমি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি।
চট্টগ্রামে আইনশৃঙ্খলাবাহিনীর নির্বাচনী মহড়া |
জেলা প্রশাসকের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মহড়ায় এতে অংশ নেন।