অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ২৯ প্রকল্প, সাশ্রয় ৫,৮৪৭ কোটি

জুলাই গণ-আন্দোলনে পলাতক শেখ হাসিনার সাবেক সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া অপ্রয়োজনীয় ১২ হাজার ৩২৬ কোটি টাকার ২৯টি উন্নয়ন প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি উন্নয়ন ব্যয়ে শৃঙ্খলা ফেরাতে তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পগুলো বাতিলের ফলে সরকার প্রায় পাঁচ হাজার ৮৪৭ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

পাবনা-১ ও ২ আসনের সীমানা বজায় রেখে নির্বাচন হবে: আপিল বিভাগ | Pabna 1 and 2 Election | Jamuna TV

১২ ফেব্রুয়ারি এই দুই আসনে নির্বাচন আয়োজনে আর বাধা রইল না।

‘পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে’| Referendum | Jamuna TV

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে প্রচারণা শুরু হয়েছে চট্টগ্রামে। প্রথম দিনে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী বলেন, পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট দিতে হবে, তখন আগামী সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ সরকার দুদকসহ সরকারি সংস্থাকে বিরোধী মত দমনে ব্যবহার করেছে বলেও মন্তব্য করেন তারা।