বিএনপির বৈঠকে নেতা কর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা, পরে যুবককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিজানুর রহমান ওরফে রনি (৩৫)। তিনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক। ডাকাতিসহ ছয় মামলার আসামি ছিলেন জানিয়েছে পুলিশ।
‘হ্যাঁ’ ভোটের প্রচারকালে হামলায় আহত ৭
বগুড়ার ধুনট উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালাতে গিয়ে হামলায় জামায়াতে ইসলামীর সাত নেতা-কর্মী আহত হয়েছেন। উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় শনিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী প্রচার বন্ধ করতে বলেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায় বিএনপি নেতা-কর্মীরা জামায়ত নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের সাতজন আহত হন।
রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষকের পদত্যাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শাকসু নির্বাচনের মাত্র একদিন আগে বিএনপিপন্থি আটজন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন এই তথ্য জানান। তারা বর্তমান প্রশাসনের আচরণে ‘বিব্রত’ বোধ করার কথা উল্লেখ করে নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দিয়েছেন এবং অন্যদেরও একই আহ্বান জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র না পেলেও নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম এখনও চলমান রয়েছে।
নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি
অদিতি করিমের এই মতামতধর্মী নিবন্ধে দেশে চলমান ‘নির্বাচনী নীরব চাঁদাবাজি’র এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের ওপর বড় অংকের চাঁদা দাবি করা হচ্ছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর চাঁদাবাজির সিন্ডিকেট কেবল হাতবদল হয়েছে এবং জেলফেরত শীর্ষ সন্ত্রাসীদের যুক্ত হওয়া ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে ‘মব জাস্টিস’-এর মাধ্যমে অর্থ আদায়ের প্রবণতা শিল্পোদ্যোক্তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। লেখক মনে করেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ছাড়া এই অরাজকতা বন্ধ হবে না এবং রাজনৈতিক দলগুলো যদি চাঁদাবাজদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে নতুন বাংলাদেশের স্বপ্ন ও জনকল্যাণ বাধাগ্রস্ত হবে।
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ; আহত ১০
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। দু'দিন আগে একটি মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আজ সকালে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
৪০ আসনে বিদ্রোহী সামলাতে যেন হিমশিম খাচ্ছে বিএনপি!
অনেকে সরে দাঁড়ালেও, এখনও ৪০টি আসনে ভোটের মাঠে বিএনপির অর্ধ-শতাধিক বিদ্রোহী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন। এরমধ্যেই মরার উপর খাঁড়ার ঘা-- গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থিতা বাতিলের ইস্যু। দলটির নেতারা বলছেন, ফ্যাক্টর হবে বিদ্রোহীরাই। আর, আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন তিন আসনের নেতারা।
রাবি ছাত্রদল সভাপতি
যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কারও পিঠের চামড়া থাকবে না
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, কুত্তা পেটাতে হেডম লাগে না, টোকাই পেটাতে হেডম লাগে না ছাত্রদলের। একটি দায়িত্বশীল দলের ছাত্রনেতা হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা ধৈর্য ধারণ করে আছি। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে কারও পিঠের চামড়া থাকবে না।
মৃত্যু পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো: রুমিন ফারহানা| Rumin Farhana | Election 2026 | Jamuna TV
ইসিকে চাপ-মিডিয়া নিয়ন্ত্রণ; এসবই কি তারেক রহমানের প্ল্যান, প্রশ্ন নাহিদের | Nahid Islam | NCP
শাকসু নির্বাচন স্থগিত
তোপের মুখে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, ‘ভুয়া’ স্লোগান
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন। এসময় তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।