দেশের নীতিনির্ধারকদের সন্তানরা পড়ে না বলেই প্রাথমিক শিক্ষার এই দশা’

বাংলাদেশের নীতি নির্ধারকরা তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান না। তাই, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এ মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ধানমন্ডি ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত ও প্রকাশনা উৎসব এর আলোচনা অনুষ্ঠানে তিনি এসব বলেন। জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যেন আনন্দের সাথে বেড়ে উঠতে পারে তার ব্যবস্থা নেয়া জরুরি। যতদিন প্রাথমিক শিক্ষাকে সঠিক পথে আনা যাবে না, ততদিন ভালো কিছু হবে না। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটি বৃহৎ অংশকে পশ্চাদপদে রেখে দেশ এগিয়ে যেতে পারে না।

প্রজাতন্ত্রের কর্মচারীরা ‘হ্যাঁ’র প্রচারণা চালাতে পারবে না এটা কোথাও বলা নাই